প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2026, 10:09 AM
কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় দধিতে রঙের গোটা ব্যবহার করে দধি তৈরি, ফলের অতিরিক্ত দাম রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নগরীর রাজগঞ্জের ফলের দোকান ও দেশালীপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
অভিযানে দধি, ফল, মিষ্টি, ডিম, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। এ সময় দধি তৈরিতে রঙের গোটা ব্যবহার, মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারার মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে নন্দগুরু দধি ভান্ডারকে ২০ হাজার টাকা, নজরুলের ফল বিতানকে ৩ হাজার টাকা, ছুট্টু মিয়ার ফলের দোকানকে ৩ হাজার টাকা এবং শাহ আলমের ফলের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নন্দগুরু দধি ভান্ডারকে আইনের ৪২ ধারায় এবং বাকি তিনটি ফলের দোকানকে ৩৮ ধারায় জরিমানা করা হয়। সব মিলিয়ে চার প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য বজায় রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...