প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2026, 9:59 AM
সাজেক অচল, বিপাকে পর্যটন ও পরিবহন খাত
শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
পাঁচ দফা দাবিতে টানা সপ্তম দিনের মতো সড়ক অবরোধ চলছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে। এতে পর্যটন ও যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। পর্যটক না থাকায় বন্ধ আয়-রোজগার, অন্যদিকে যান চলাচল ব্যাহত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও জরুরি ওষুধের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
খাগড়াছড়ি পার্বত্য যানবাহন সমিতির নেতা আয়ুস কান্তি চাকমা বলেন, সাজেক-দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে প্রায় সব যানবাহন বন্ধ রয়েছে। এতে শত শত পরিবহনমালিক, চালক ও শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। মানবিক বিবেচনায় অবরোধ শিথিল বা স্থগিতের আহ্বান জানান তিনি।
সাজেকের বাসিন্দা মিন্টি মালা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ থাকলে খাদ্যপণ্য ও চিকিৎসাসামগ্রী সংগ্রহ কঠিন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনও সমস্যার কারণ হতে পারে।
কটেজমালিক যুবরাজ মিয়া জানান, গত ২৬ অক্টোবর বাঘাইহাটের উজো বাজারে দুই জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলেও পাঁচ দফা দাবি নিয়ে সমঝোতা হয়নি।
আন্দোলনকারীদের নেতা বাবুধন চাকমার দাবি, পর্যটনকেন্দ্র চালুর পর স্থানীয় পাহাড়িরা ভূমিহারা হয়েছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সন্ত্রাসীদের সরানো হলে অবরোধ তুলে নেওয়া হবে বলে জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...