...
শিরোনাম
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ⁜ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর ⁜ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত ⁜ জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের ⁜ চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ⁜ ২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ⁜ লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ⁜ বার্ডে নারী উদ্যোক্তাদের বার্ষিক পরিকল্পনা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত ⁜ বরুড়ায় ইউনিয়ন কার্যালয়ের নতুন ভবনের দাবিতে মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ⁜ কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় অযত্ন-অবহেলায় আদমআলী পুকুর, সংস্কারের দাবি এলাকাবাসীর ⁜ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ⁜ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চান্দিনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ⁜ “তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়” সাব-রেজিষ্ট্রার অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ⁜ সাজেক অচল, বিপাকে পর্যটন ও পরিবহন খাত ⁜ ব্রাহ্মণপাড়ায় ধানখেত পেরিয়ে পালানোর চেষ্টা, ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ ⁜ কসবায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ⁜ দাউদকান্দিতে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ ⁜ কুমিল্লায় বিজিবির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 29 Oct 2026, 10:19 AM

...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের News Image

কুবি প্রতিনিধি


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, সরকার গত ঈদের পর থেকে জুলাই ফাউন্ডেশনে কোনো বাজেট দিচ্ছে না।

বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে তারা শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

কর্মসূচি শেষে আব্দুল্লাহ আল জাবের বলেন, “সরকারের ঢাকা থেকে কুমিল্লা রেললাইন নির্মাণের জন্য ৮৪ হাজার কোটি টাকা আছে, কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য কোনো টাকা নেই। কারণ, জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতে পারবে না। কিন্তু ৮৪ হাজার কোটি টাকায় রেললাইন নির্মাণ করলে সেই টাকায় সচিবদের ছেলেরা আমেরিকায় পড়তে যাবে, আমলারা বেগমপাড়ায় যাবে। এ জন্য জুলাইকে বাঁচিয়ে রাখা তাদের জন্য হুমকি।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জুলাইয়ের বদৌলতে ৭০টি আসন পেয়ে বিরোধী দল হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে তারা কী জোরালো পদক্ষেপ নিয়েছে, তা আমরা জানতে চাই।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে জাবের বলেন, “এনসিপির জন্ম হয়েছে জুলাইয়ের মাধ্যমে। জুলাই না হলে এনসিপি নামের কোনো দল হতো? তাদের যে ছয়জন সংসদ সদস্য হয়েছেন, তাঁরাও জুলাইয়ের কারণেই হয়েছেন। জুলাইয়ের কারণে আজ যারা সংসদ সদস্য হয়েছেন, তাঁরা জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে সংসদে বসে দু-একটি বক্তব্য দেওয়া ছাড়া আর কী কী পদক্ষেপ নিয়েছেন, তা আমরা জানতে চাই।”

জাবের আরও বলেন, “আমরা বিএনপি নই, এনসিপি নই, জামায়াতও নই। কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়াতে গিয়ে কারও বিরোধিতা করতে হলে, সে এনসিপি হোক, জামায়াত হোক কিংবা বিএনপি হোক– তা আমাদের দেখার বিষয় নয়। আবার দেশের স্বার্থে কারও পক্ষ নিতে হলেও আমরা তা করব। এতে কে আমাদের কী ট্যাগ দেবে, সেটি দেখার বিষয় নয়।”

প্রসঙ্গত, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার তিন দফা দাবি নিয়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির অংশ হিসেবে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পদযাত্রা করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসেন তারা।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...

নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...

আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...

চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম  তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...

এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...

চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে  অভিযোগ
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...

ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার  কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...

২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...

এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...

লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের...

মাসুদ রানা, কুমিল্লা​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
➤ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
➤ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
➤ জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের
➤ চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ
➤ ২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল
➤ লালমাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
➤ বার্ডে নারী উদ্যোক্তাদের বার্ষিক পরিকল্পনা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
➤ বরুড়ায় ইউনিয়ন কার্যালয়ের নতুন ভবনের দাবিতে মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
➤ কুমিল্লায় রঙের গোটা দিয়ে দধি তৈরি, চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় অযত্ন-অবহেলায় আদমআলী পুকুর, সংস্কারের দাবি এলাকাবাসীর
➤ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল
➤ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চান্দিনায় জামায়াতের বিক্ষোভ মিছিল
➤ “তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়” সাব-রেজিষ্ট্রার অফিসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ
➤ সাজেক অচল, বিপাকে পর্যটন ও পরিবহন খাত
➤ ব্রাহ্মণপাড়ায় ধানখেত পেরিয়ে পালানোর চেষ্টা, ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
➤ কসবায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী
➤ দাউদকান্দিতে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
➤ কুমিল্লায় বিজিবির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir