প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 10:42 AM
দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে আবু বকর হত্যাচেষ্টার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, গত ২০২৪ সারের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোডে আবু বকরকে হত্যার উদ্দেশে কুপিয়ে ও পিটিয়ে জখম করে আওয়ামী সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের বাবা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে গত ২০২৪ সালের ১১ আগস্ট ৭৩ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করার পর বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...