প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 9:01 AM
বাঞ্ছারামপুরে কৃষি মেলা অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর প্রতিনিধি
"দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্যর্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা ।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ টায় বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কৃষি কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন,অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী সহ অনেকে। পরে কৃষি অফিসের পক্ষ ,থেকে মেলায় আগত অনেকের মাঝে বিভিন্ন ফলের চারা,গাছ বিতরণ করা হয়।
উল্লেখ্য,কৃষি মেলায় মোট ১০ টি ষ্টল ঠাঁই পায়।সেখানে ফলজ,বনজ,কৃষি সহ কৃষিজ যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...