প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 9:16 AM
কুমিল্লা-৪ আসনে চ্যালেঞ্জের মুখে মঞ্জুরুল আহসান মুন্সী
মোঃ আক্তার হোসেন
কুমিল্লা-৪ আসনে নির্বাচনে অংশগ্রহন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপির প্রার্থী চারবারের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা চেম্বার আদালত কর্তৃক স্থগিত হওয়ায় এ চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।
জানা যায়, ঋণখেলাপির তালিকায় থাকা কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ও নিজের পরিচালিত মাম পাওয়ার নামের কোম্পানীর নাম বাদ দেওয়ার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেন। মঞ্জুরুল আহসান মুন্সীর ওই আদেশ স্থগিত হওয়ায় আগামী নির্বাচনে তার অংশগ্রহন নিয়ে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে বলে জানা যায়। তবে চেম্বার আদালতের এ আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল করবে বলে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ফেইসবুক লাইভে এসে জানান। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে আগামী নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহন করতে পারা বা না পারার বিষয়ে আরো একটি শুনানীর জন্য অপেক্ষা করতে হতে পারে।
এ বিষয়ে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, চেম্বার আদালতের এ আদেশের বিরুদ্ধে আমি আপিল করবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হবো। অপরদিকে আদালতের আদেশের পর প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...