...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Feb 2026, 12:39 AM

...
সংরক্ষিত নারী আসন ঘিরে কুমিল্লায় চার নেত্রীর লড়াই News Image

আয়েশা আক্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন সম্পন্ন হয়েছে। এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্র সংরক্ষিত নারী আসন। সংবিধান অনুযায়ী দলীয় সংখ্যাগরিষ্ঠতার অনুপাতের ভিত্তিতে এ আসনগুলো বণ্টন করা হয়। ফলে দলীয় মনোনয়নই এখানে মূল চাবিকাঠি। কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন সম্ভাব্য প্রার্থীরা।

কুমিল্লায় এ দৌড়ে আলোচনায় উঠে এসেছে চার নারী নেত্রীর নাম। দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, ব্যক্তিগত ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতা—এসব বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনায় থাকা চার নেত্রীর মধ্যে সামিরা আজিম দোলা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য তাঁর বড় শক্তি। স্থানীয় পর্যায়ে তাঁর সক্রিয়তা ও পারিবারিক পরিচিতি তাঁকে মনোনয়ন দৌড়ে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সমর্থকরা। একাধিক নেতাকর্মীর ভাষ্য, দলের দুঃসময়ে যাঁরা পাশে থেকেছেন এবং যাঁদের পরিবার দীর্ঘদিন রাজনীতিতে অবদান রেখেছে কেন্দ্র তাদেরকে মূল্যায়ন করবে।

আরের এক নেত্রী শাহনাজ আক্তার, গুম হওয়া লাকসাম পৌরসভার তৎকালীন বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজের সহধর্মিণী। ব্যক্তিগত শোক ও সংগ্রামের মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তৃণমূল পর্যায়ে তাঁর প্রতি সহানুভূতি ও সমর্থন রয়েছে। স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে শাহনাজ আপা একটি প্রতীক। দল যদি ত্যাগকে মূল্যায়ন করে, তবে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী।

সদরের সাকিনা বেগম কুমিল্লা জেলা মহিলা দলের সাবেক সভাপতি। দীর্ঘদিন সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁকে সাংগঠনিকভাবে পরিপক্ব প্রার্থী হিসেবে গড়ে তুলেছে। জেলা পর্যায়ের এক নারী নেত্রী জানান, “মাঠের রাজনীতি, কর্মসূচি বাস্তবায়ন ও নারী সংগঠন শক্তিশালী করতে সাকিনা আপার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

আরেক নারী নেত্রী অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আলাউদ্দিন আহমেদের স্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য। কেন্দ্রীয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততা ও আইন পেশায় অভিজ্ঞতা তাঁকে আলাদা অবস্থানে রেখেছে। তাঁর সমর্থকদের মতে, “দল যদি কেন্দ্রীয় পর্যায়ের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে অগ্রাধিকার দেয়, তবে হেনা আপা এগিয়ে থাকবেন। মাঠের সিদ্ধান্তের মাপকাঠি কী? দলীয় একাধিক সূত্রের দাবি, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব কয়েকটি বিষয় গুরুত্ব দেবে বলে দীর্ঘদিনের দলীয় সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা ব্যক্তিগত ত্যাগ ও রাজনৈতিক অবদান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসন কেবল প্রতীকী প্রতিনিধিত্ব নয় বরং এটি দলীয় নীতি-আদর্শ তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ফলে কেন্দ্র এমন কাউকেই বেছে নিতে চাইবে, যিনি সংসদে দলের অবস্থানকে শক্তভাবে উপস্থাপন করতে পারবেন।

কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা এখন একটাই চার নেত্রীর মধ্যে কে শেষ পর্যন্ত পাবেন মনোনয়নের চিঠি? কেউ এগিয়ে পারিবারিক ঐতিহ্যে, কেউ ত্যাগের প্রতীক হয়ে, কেউ সাংগঠনিক শক্তিতে, আবার কেউ কেন্দ্রীয় অভিজ্ঞতায়।

সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আলোচনা-সমালোচনা চলবেই। তবে নিশ্চিতভাবে বলা যায়—সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুমিল্লার রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে, যা আগামী দিনের দলীয় অবস্থান ও নেতৃত্বের ইঙ্গিত বহন করতে পারে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir