প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Feb 2026, 12:39 AM
কুমিল্লা সদর দক্ষিণে বাজার মনিটরিংয়ে প্রশাসনের অভিযান
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের গুণগত মান যাচাই ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
এসময় স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মঞ্জুর আলম ভূঁইয়া ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম সাথে ছিলেন।
অভিযানে ইফতারের জন্য প্রস্তুতকৃত বিশেষ খাবারগুলোর গুণগত মান যাচাই ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখায় এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় বিসমিল্লাহ এন্ড মক্কা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সেবার মূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে পুরো রমজান মাসে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এই অভিযানটি নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...