...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jan 2026, 10:09 AM

...
মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জু মুন্সী ও হাসনাতের পাল্টাপাল্টি আপিল News Image

মোঃ আক্তার হোসেন 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একইসঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহও। শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এসব আবেদন জমা দিয়েছে বলে তাদের দলীয় সূত্রে নিশ্চিত হওয়া যায়। 

জানা যায়, হাসনাত আব্দুল্লাহর মনোনয়নের বিরুদ্ধে হলফনামায় পরস্পরবিরোধী তথ্য, সম্পদ বিবরণে বড় গরমিল, স্ত্রীর আয়কর রিটার্ন না দেওয়া এবং নির্বাচন ব্যয়ের উৎস অস্পষ্ট দেখিয়ে ওই আবেদন করেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। আপিলে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো সম্পদ বিবরণে বড় ধরনের অসংগতি। এক অংশে ২০ ভরি স্বর্ণের মূল্য শূন্য টাকা দেখানো হলেও অন্য অংশে একই স্বর্ণালংকারের মূল্য ২৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। প্রার্থীর নিজের আয়কর তথ্য দেওয়া হলেও তার স্ত্রীর আয়কর রিটার্ন দাখিল করা হয়নি, যা নির্বাচন আইন অনুযায়ী বাধ্যতামূলক। একই সঙ্গে সম্ভাব্য প্রায় ৩০ লাখ টাকা নির্বাচনী ব্যয়ের উৎস হিসেবে ‘সাধারণ জনগণের অনুদান’ উল্লেখ করা হলেও এর কোনো নির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যাখ্যা নেই। নির্বাচনী ব্যয়ের উৎস ও আয়কর সংক্রান্ত ত্রুটি একসঙ্গে থাকলে তা মনোনয়নের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করে।

অপরদিকে ঋণ খেলাপির হয়েও হলফনামায় তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা বাতিল চেয়ে আপিল করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোচের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপি প্রার্থী। 

এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষদিন আজ। আপিলগুলোর শুনানি ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার বিষয়টি নিশ্চিত করে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, সুনির্দিষ্ট ৪টি বিষয়ের উপর আবেদন করা হয়। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সাথে যোগাযোগ করতে ফোন দিলেও তাদের পাওয়া যায়নি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir