প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 8:49 AM
লাকসামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ যুবক গ্রেপ্তার
লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) বিকালে লাকসাম বাইপাস এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- পৌর শহরের পূর্ব লাকসামের কাজী রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩৫), একই এলাকার আবুল হাসেমের ছেলে ইব্রাহিম খলিল (৩০), উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়াচৌঁ গ্রামের মরণ চন্দ্র দাসের ছেলে সঞ্জয় চন্দ্র দাস (৩৫) এবং উপজেলার কৃষ্ণপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মাকছুদ মিয়া (২৫)। লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মাসুদ অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে লাকসামে সেনাক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনী এবং লাকসাম থানা পুলিশ পৌর শহরের পূর্ব লাকসাম বাইপাস এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা, একটি সুইসগিয়ার ছুরি, একটি চাইনিজ কুড়াল, চারটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৯৩ হাজার ৪৬০টাকা, পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের তিনটি চেকবই, উদ্ধার করা হয়।
এই ব্যাপারে লাকসাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই ৪ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাকসাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...