প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 8:52 AM
চাঁদপুরের আলমগীর হত্যা মামলার প্রধান আসামি তপন ঢাকায় গ্রেফতার
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত দিনমজুর আলমগীর হত্যা মামলার আত্ম গোপনে থাকা প্রধান আসামি তাজুল ইসলাম তপন কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৪ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে , ছদ্মবেশে ঢাকার উত্তর খান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রি করা অবস্থায় তাকে আটক করা হয়। রাতেই তাকে শাহরাস্তি থানায় নিয়ে আসা হয়েছে। গত রমজানে পরকীয়া প্রেমের জেরে সোনিয়া আক্তার মামা শ্বশুর তপনের সহযোগিতায় গলা কেটে আলমগীরকে হত্যা করে। গ্রেফতারকৃত প্রধান আসামি তপন শাহারাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনের ছোট ভাই। এলাকায় তিনি একজন বখাটে ও প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। আলমগীর হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। এর আগে মামলার অন্যতম আসামি সোনিয়া আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জানান, আলমগীরের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণে অসন্তুষ্ট হয়ে মামা শ্বশুর তপনের সহযোগিতায় হত্যাকাণ্ডটি ঘটানো হয়। শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ ( ও সি ) মোহাম্মদ আবুল বাসার বলেন, “তপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে তার ভূমিকা ও কারা কারা জড়িত ছিল—তা বের করতে আমরা রিমান্ডের আবেদন করবো।”এ ছাড়া এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।. উল্লেখ্য, গত মার্চ মাসে শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর এলাকায় একটি প্রবাসীর বাড়ির ছাদে ডেকে নিয়ে আলমগীরকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আলমগীর ছিলেন স্থানীয়ভাবে ‘মাইক ম্যান’ হিসেবে পরিচিত। এ ঘটনায় এরই মধ্যে আলমগীরের সঙ্গে পরকীয়ায় জড়িত থাকা সোনিয়াকে গ্রেফতার করা হয় এবং আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...