প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jan 2026, 10:00 AM
মনোহরগঞ্জে মসজিদ ও মাদরাসার উদ্যোগে তাফসীরুল মাহফিল
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঠেঙ্গারবাম বায়তুল জান্নাত জামে মসজিদ কমপ্লেক্স এবং আল-আঞ্জুমান তা'লিমুল কোরআন একাডেমি ও হাফিজিয়া মাদরাসা এর উদ্যোগে তাফসীরুল মাহফিল অনুষ্ঠিত হয়।বুধবার (১৪জানুয়ারী) বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসাবে ওয়াজ ও দোয়া করেন ঢাকা দক্ষিণ মহাখালী জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল্লাহ আল আমীন।
এ সময় তিনি কুরআন এবং হাদিস থেকে সারগর্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন -ইসলাম আমাদের জন্য মহান শ্রষ্টার পক্ষ থেকে অসীম নেয়ামত হিসাবে উপহার দেওয়া হয়েছে।আমরা(মুসলমানরা) আজ কুরআন ও হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে অন্যায়,জুলুম ও গোনাহের কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই আজ থেকে সিদ্ধান্ত নিয়ে কুরআন ও হাদিসের আলোকে জীবনকে পরিচালিত করতে হবে। সেলক্ষ্যে কুরআন সুন্নাহভিত্তিক রাস্ট্র ব্যবস্থা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।তাহলে রাস্ট্রে শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে।
আয়ারল্যান্ড প্রবাসী আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে ওয়াজ ও দোয়া করেন সিলেট জামেয়া মাহমুদিয়া সুবহানিঘাট এর মুহাদ্দিস মুফতী বিল্লাল উদ্দিন, নবাবপুর জুরিয়াটুলী মাদরাসার নায়েবে মোহতামিম মাওলানা আশরাফ আলী, ঠেঙ্গারবাম দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মনির হোসেন। অতিথি ছিলেন উত্তর হাওলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বদিউল আলম, অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা, মাস্টার হুমায়ুন কবির সেলিম প্রমুখ। মাহফিলের অন্যতম আকর্ষন ছিলো কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। এছাড়াও ঠেঙ্গারবাম আল-আঞ্জুমান তা'লিমুল কোরআন একাডেমি ও হাফিজিয়া মাদরাসার একজন ছাত্র কুরআনের হাফেজ হওয়ায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...