প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jan 2026, 12:16 AM
তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন আটক
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৩জনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পূর্বপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপনসূত্রের ভিত্তিতে দড়িকান্দিতে মাদক বিরোধী অভিযান পরিচালনায় জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়ে এসময় থানা পুলিশের সহযোগিতা চাওয়া হয়। পরে সেনাবাহিনীর টিমের সাথে রাত ১০টায় পুলিশের আরেকটি টিম যোগ দেয়। দুটি টিমের সমন্বয়ে রাত সাড়ে ১০টায় উপজেলার দড়িকান্দি পূর্বপাড়ার নসু মিয়ার ছেলে মো. রবিউল (২৭) এর বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে রবিউলের ঘর থেকে ১ বোতল বিদেশী মদ, ২১৬ পিস বিয়ার ক্যান এবং ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকাও জব্দ করা হয়। মাদক বিক্রির অভিযোগে মো. রবিউলসহ তার সহযোগী গোপালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. সাইদুল (২৭) এবং দাউদকান্দির গৌরীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে শাহপরাণ (২৬) কেও আটক করা হয়। তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটকদের মাদকবিরোধী মামলায় কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...