প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:05 AM
হাসনাত আবদুল্লাহর আসনে প্রার্থীতা প্রত্যাহার করেননি জোটের শরীক খেলাফত মজলিস প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর আসনে জোটের আরেক শরীক দল খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বি হিসেবে থাকছেন। ২০ জানুয়ারী বিকাল ৫টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় হলেও তিনি প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের দলীয় একটি সূত্রে জানা যায়।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট গঠনের পর কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে মনোনয়ন দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন পত্র জমা দেননি জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। কিন্তু ওই ১০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ খেলাফত মসলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন ও খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান মনোনয়ন পত্র দাখিন করেন। ২০ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এসে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন। এদিকে একই দিন বিকাল ৫ ঘটিকা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় হলেও খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান বলেন, আমাদের দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিবের সিদ্ধান্তে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করি নাই। তবে নির্বাচনী মাঠে থাকবো কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্র থেকে ফোন দিয়েছে আমি যাওয়ার জন্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...