প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:06 AM
কুমিল্লা-৭ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশারফ হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করলে তা গ্রহণ করা হয়। ১০ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি একই আসনে জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খাঁন কে সমর্থন জানিয়েছেন।
এতে এই আসনে প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৪জন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম, ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের মাও. সোলাইমান খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাও. এহতেশামুল হক। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...