...
শিরোনাম
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ⁜ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা ⁜ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার ⁜ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ ⁜ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় মোবাইল কোর্টে ১৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড ২২৮ জনের ⁜ কুমিল্লার মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীকে ঘিরে গুরুতর অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা ⁜ আন্তর্জাতিক যুব দিবসে বুড়িচংয়ে জামায়াতের বর্ণাঢ্য যুব র‍্যালি ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ⁜ মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ জনের জেল-জরিমানা ⁜ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা পেলেন ডিবির এসআই সৈয়দ ফারুক ⁜ বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ⁜ ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল ⁜ ফার্মেসিতে কাজ করেও জিপিএ-৫। দর্জি বাবার মুখে হাসি ফুটালেন প্রান্ত ⁜ এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ নাঙ্গলকোটের শিক্ষিকার বিরুদ্ধে ⁜ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:06 AM

...
লালমাইয়ে ঠিকাদারের বিরুদ্ধে বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাই উপজেলায় সড়ক সংস্কার কাজ শুরুর আগেই বন বিভাগের অনুমতি ছাড়াই রাস্তার পাশের ২৩টি গাছ কর্তনের করেন ঠিকাদার মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন স্থানীয়রা।ঘটনাটি ঘটেছে, লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বাগমারা থেকে হাজতখোলা বাজার সড়কে।

জানা গেছে, সড়কটির মোট দৈর্ঘ্য ৬ হাজার ৪৫৫ মিটার (প্রায় ৬.৬ কিলোমিটার)। বর্তমানে ১০ ফুট প্রশস্ত সড়কটি সম্প্রসারণ করে ১৮ ফুট পাকা করা হবে এবং মোট উন্নয়নকৃত প্রস্থ হবে ২৪ ফুট। সড়কটির পূর্ণ সংস্কার কাজে বরাদ্দ ধরা হয়েছে প্রায় ১৫ কোটি ৩৩ লক্ষাধিক টাকা।

এলাকাবাসীর অভিযোগ, সড়ক উন্নয়ন কাজের প্রস্তুতি হিসেবে রাস্তার দুই পাশে মাটি ভরাট শুরু করা হলে সীমানার ভেতরে থাকা গাছগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ কারণে উপজেলা বন বিভাগের কোনো অনুমতি না নিয়েই রাস্তার পাশে থাকা ২৩টি গাছ কেটে ফেলা হয়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলেন, উন্নয়ন প্রকল্পের নামে এভাবে নির্বিচারে গাছ কাটার ঘটনা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের অনুমতি ছাড়া এমন কর্মকাণ্ড উদ্বেগজনক ও দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, “বাগমারা থেকে হাজতখোলা সড়কের প্রশস্তকরণ কাজে বিনা অনুমতিতে রাস্তার দুই পাশের গাছ কাটার তথ্য জানার সঙ্গে সঙ্গে বন ও পরিবেশ বিভাগকে কাটা গাছ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানকে বন বিভাগের বিদ্যুৎ এর খুঁটি সরানো এবং সড়কের ২ পাশের গাছ টেন্ডার প্রক্রয়িা সম্পন্নকরণের পরে সড়কের সংস্কার কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

লালমাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অতিরিক্ত দায়িত্ব ইন্জিঃ মোঃ ওহিদুল ইসলাম জানান, বাগমারা থেকে হাজতখোলা সড়কের প্রশস্তকরণ কাজে ঠিকাদার প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিনিধিরা রাস্তার দুই পাশের গাছ কর্তন করেন, যা বন ও পরিবেশ বিভাগের অনুমোদিত ছিল না। এ ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠান ও কুমিল্লা আঞ্চলিক বন ও পরিবেশ বিভাগকে লিখিতভাবে চিঠি দিয়ে সড়কের দুই পাশে গাছ কর্তন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সড়কের দুই পাশে মাটি ভরাটের ক্ষেত্রে পাশের জমিতে মাটি থাকলে তা ব্যবহার করা যাবে। তবে যেখানে পুকুর, কুয়া বা গর্ত রয়েছে, সেখানে বাইরে থেকে মাটি এনে ভরাট করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বন ও পরিবেশ বিভাগের কর্মকর্তা এবং ঠিকাদার প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে টেন্ডার প্রক্রয়িা সম্পন্ন করার পর ও বিদ্যুৎ এর খুঁটি সরানোর পর সড়কের প্রশস্ত ও সংস্কার কাজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর লালমাই উপজেলা বন ও পরিবেশ বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর ইসলাম হিরন জানান,গাছ কাটার বিষয়টি স্থানীয়ভাবে জানতে পেরে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি পরে ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে আমি ও (লাকসাম, লালমাই -নাঙ্গলকোট) অতিরিক্ত দাযি়ত্বপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে কাটা গাছগুলো জব্দ করি। পরবর্তীতে জব্দকৃত গাছগুলো কুমিল্লা বিভাগীয় বন কার্যালয়ে প্রেরণ করি । সংশ্লিষ্ট বিষয়টি কর্তৃপক্ষ অবগত হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। কুমিল্লা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ঠিকাদার প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিযে়ছেন। সড়কের ২ পাশের গাছের ২/৩ দিনের মধ্যে মার্কিং করা হবে এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা পেলে টেন্ডারের জন্য দরপত্র আহ্বান করা হবে।

মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ঠিকাদার প্রতিষ্ঠান মোঃ জুলফিকার হোসেন মাসুদ রানাকে একাধিক বার কল দিলে পাওয়া যায়নি।

এবং বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগের সরকারে আমন এই ঠিকাদার প্রতিষ্ঠানের নামে একাধিক কাজ হাতিযে় নিযে়ছিল।

এদিকে স্থানীয়রা দ্রুত তদন্ত সম্পন্ন করে বন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন প্রকল্পে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে দৃশ্যমান কোন আইনি পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে অনলাইনে টেন্ডারের মাধ্যমে মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পটির কাজ পায়। চুক্তি অনুযায়ী কাজ শুরুর নির্ধারিত তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ১৬ মে ২০২৭ তারিখে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...

কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...

ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...

নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি    হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...

সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...

বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
➤ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
➤ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
➤ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
➤ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
➤ কুমিল্লায় মোবাইল কোর্টে ১৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড ২২৮ জনের
➤ কুমিল্লার মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীকে ঘিরে গুরুতর অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা
➤ আন্তর্জাতিক যুব দিবসে বুড়িচংয়ে জামায়াতের বর্ণাঢ্য যুব র‍্যালি
➤ কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
➤ মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ জনের জেল-জরিমানা
➤ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মাননা পেলেন ডিবির এসআই সৈয়দ ফারুক
➤ বরুড়ার শাকপুর ইউনিয়ন পরিষদে সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
➤ ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল
➤ ফার্মেসিতে কাজ করেও জিপিএ-৫। দর্জি বাবার মুখে হাসি ফুটালেন প্রান্ত
➤ এক নামে সরকারি চাকুরি, অন্য নামে জমি কেনার অভিযোগ নাঙ্গলকোটের শিক্ষিকার বিরুদ্ধে
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir