প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jan 2026, 12:09 AM
চান্দিনা বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নেতা কর্মীদের রিট, পরদিন খারিজ
সোহেল রানা, চান্দিনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর প্রার্থীতা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থিত নেতা-কর্মীরা। প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ঋণ খেলাপী, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এবং তার প্রার্থীতা বাতিল চেয়ে সোমবার (১৯ জানুয়ারী) উচ্চ আদালতে রিট আবেদনটি করা হয়।
চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এর চাচাতো ভাই উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মো. সাইফুল্লাহ বাপ্পি, পৌর বিএনপি সহ-সভাপতি সহিদুজ্জামান সরকার, কামাল হোসেন, পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান খাঁন সহ ৭জন রিটের আবেদনকারী হন। ওই রিটে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার ও বিএনপি প্রার্থী ড. রেদোয়ান আহমেদকে পক্ষ করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারী) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম এর দ্বৈত বেঞ্চে ১০৪৯ রিট আবেদনটির শুনানী শেষে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে রিট আবেদনটি খারিজ করা হয়।
প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান- রিটার্নিং অফিসার যে প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন সেখানে কোন প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে রিট অগ্রহণযোগ্য। আমরা আদালতকে সুস্পষ্ট ভাবে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রিট আবেদনটি খারিজ করে দেন। মূলত প্রতিপক্ষের লোকজন প্রার্থী ড. রেদোয়ান আহমেদকে নির্বাচনী মাঠে ক্ষতি করা সহ তার সম্মানহানী করার অপচেষ্টা করেছেন। এরই সাথে প্রার্থী ড. রেদোয়ান আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোন আইনী বাধা নেই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...