...
শিরোনাম
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜ কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই ⁜ দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক ⁜ লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা ⁜ মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ⁜ মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ⁜ শিশুদের দিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়ায় ভালো-মন্দের মিশেলে ফলাফল, এসএসসিতে পাসের হার ৬০% ও দাখিলে ৫৯% ⁜ আবারও শীর্ষে তা'মীরুল উম্মাহ ⁜ এসএসসির ফলাফলে বুড়িচং উপজেলায় সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ ⁜ দেবিদ্বারের সেই ঘাতক লাইলী তিনদিনের রিমান্ডে ⁜ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ⁜ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার ⁜ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ⁜ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক ⁜ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত ⁜ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে ⁜ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে ⁜ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের ⁜ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jan 2026, 12:19 AM

...
ব্রাহ্মণপাড়ায় রোগী দেখার পাশাপাশি গণভোটের প্রচারে চিকিৎসকরা News Image

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। ব্যস্ত এই সেবা কেন্দ্রে নিয়মিত চিকিৎসা দেওয়ার পাশাপাশি নাগরিক দায়িত্বের অংশ হিসেবে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছেন চিকিৎসকরা। চিকিৎসকরা স্বাস্থ্যসেবার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে কাজ করছেন।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা শেষে রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে আলাপকালে সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং নাগরিক সচেতনতার বিষয়টি তুলে ধরছেন চিকিৎসকরা। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলা শিদলাই ইউনিয়নের শিদলাই ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ডাক্তার সাহেব খুব সুন্দরভাবে চিকিৎসার পর বুঝিয়ে দিয়েছেন গণভোট কেন গুরুত্বপূর্ণ। এতে বিষয়টা আরও পরিষ্কার হয়েছে। এতে বুঝতে পেরেছি, গণভোটে অংশ নেওয়া আমাদের কতটা গুরুদায়িত্ব।

একই অভিব্যক্তি প্রকাশ করে রোগীর স্বজন সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে রোগী নিয়ে এসেছিলাম, চিকিৎসাও নিয়েছি। শুধু চিকিৎসায়ই নয়, হাসপাতালে এসে দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। এটা আমাদের মত সাধারণ মানুষের জন্য উপকারই হচ্ছে। আসন্ন গণভোট সম্পর্কে জানতে সক্ষম হয়েছি।

হাসপাতালের এক চিকিৎসক জানান, আমরা কাউকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছি না। শুধু গণভোটের বিষয়টি সহজ ভাষায় তুলে ধরছি, যেন মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। তবে গণভোটে অংশ নেওয়া যে নাগরিক দায়িত্ব সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, চিকিৎসা আমাদের প্রধান দায়িত্ব। তবে একই সঙ্গে আমরা সমাজের নাগরিক। গণভোটের মত একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে মানুষকে সচেতন করা নাগরিক দায়িত্বেরই অংশ। আমরা চেষ্টা করছি যেন চিকিৎসা সেবায় কোন ব্যাঘাত না ঘটে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তাও পৌঁছে যায়।

স্থানীয়দের মতে, চিকিৎসকদের এই ভূমিকা সামাজিক সচেতনতা বাড়াতে সহায়ক হচ্ছে। স্বাস্থ্য সেবার পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনের এমন উদ্যোগ গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে। এভাবে সমাজের সচেতন মহল এগিয়ে এলে গণভোটসহ  যেকোনো সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় সাধারণ মানুষ সহজভাবে বুঝতে পারবে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও চিকিৎসা সেবার মান বজায় রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সচেতনতামূলক নানা কর্মকাণ্ডে সচেতনতামূলক প্রচারে চিকিৎসকদের ভূমিকা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...

কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...

মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...

দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার    অভিযোগ, স্বামী আটক
দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার​কুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...

লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...

মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...

মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
➤ কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই
➤ দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
➤ লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
➤ মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
➤ মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
➤ শিশুদের দিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়ায় ভালো-মন্দের মিশেলে ফলাফল, এসএসসিতে পাসের হার ৬০% ও দাখিলে ৫৯%
➤ আবারও শীর্ষে তা'মীরুল উম্মাহ
➤ এসএসসির ফলাফলে বুড়িচং উপজেলায় সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ
➤ দেবিদ্বারের সেই ঘাতক লাইলী তিনদিনের রিমান্ডে
➤ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
➤ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
➤ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
➤ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
➤ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
➤ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
➤ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে
➤ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের
➤ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir