প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Jan 2026, 11:20 PM
বিপিএল ট্রফির হাসির আড়ালে অনিশ্চয়তার চাপ, ভবিষ্যৎ নিয়ে ‘চিন্তায়’ শান্ত
এফএনএস স্পোর্টস:
বিপিএল ট্রফি জিতে মাঠে ছিল আনন্দের জোয়ার, তবে সেই উচ্ছ্বাসের আড়ালেই লুকিয়ে আছে গভীর এক অনিশ্চয়তা। রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথমবারের মতো বিপিএল শিরোপা এনে দেওয়া নাজমুল হোসেন শান্তের চোখেমুখে হাসি থাকলেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথাও গোপন থাকেনি। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি জটিলতা, সামনে খেলার সূচি অনিশ্চিত হওয়া এবং ঘরোয়া ক্রিকেটের সংকট তাকে ভাবাচ্ছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে শান্ত খোলাখুলিভাবেই নিজের অবস্থান জানান। ট্রফি সামনে রেখে তিনি বলেন, “চিন্তা তো একটু হয়। অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যৎ তো আমরা কেউই জানি না। খেলোয়াড় হিসেবে চিন্তা একটু হচ্ছে। এখানে অস্বীকার করার কিছু নেই।” কথাগুলো বলার সময় কণ্ঠে ছিল বাস্তবতার ভার।
এই অনিশ্চয়তার বড় কারণ টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সেখানে খেলবে কি না, তা এখনো পরিষ্কার নয়। বিসিবি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে নিরাপত্তাজনিত কারণে অনাগ্রহের কথা আইসিসিকে জানায় গত ৪ জানুয়ারি। শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তনের অনুরোধ গ্রহণ না হওয়ায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়। মাঠের বাইরে এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি এসে পড়েছে ক্রিকেটারদের ওপর।
শান্তের কথায় সেই চাপ স্পষ্ট। তিনি মনে করেন, সাম্প্রতিক সময়ের পরিবেশ মাঠের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। তাঁর ভাষায়, “গত এক দেড় বছরে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে, বিশেষত বাইরে যে ধরনের পরিবেশ, এটা আমাদের মাঠের ক্রিকেটে অনেক ব্যাহত করছে।” বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে সমঝোতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রিকেট যেন নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে চলতে পারে, সেটাই সবচেয়ে জরুরি।
বিশ্বকাপে খেলা না হলে ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব যে আরও বাড়বে, সেটাও মনে করিয়ে দেন টেস্ট অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত কাটানোর অনুরোধ তার। শান্ত বলেন, “যদি আমরা বিশ্বকাপে না যাই, সে ক্ষেত্রে ঢাকা লিগের অনেক বেশি গুরুত্ব থাকবে। খেলোয়াড়দের এত লম্বা সময় বসে থাকাও কঠিন। আমি অনুরোধ করব, ঢাকার লিগটা যেন আগের আসরগুলোর চেয়েও সুন্দরভাবে হয়।”
শুধু লিগ নয়, বিকল্প প্রতিযোগিতার কথাও তুলেছেন তিনি। বিশ্বকাপের দরজা বন্ধ হলে খেলোয়াড়দের জন্য নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ জানান শান্ত। তাঁর মতে, মাঠের বাইরের জটিলতা সরিয়ে খেলাটাকে স্বাভাবিক ধারায় ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সংবাদ সম্মেলনের শেষদিকে যখন তাকে জিজ্ঞেস করা হয়, সামনে কোন টুর্নামেন্টে খেলবেন বা পরের ম্যাচ কবে, তখন এক শব্দেই উত্তর দেন শান্ত, “না।” সেই সংক্ষিপ্ত উত্তরেই ধরা পড়ে বর্তমান বাংলাদেশ ক্রিকেটের বাস্তব চিত্র, অনিশ্চয়তা, অপেক্ষা আর অজানা ভবিষ্যৎ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...