...
শিরোনাম
এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান ⁜ মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন ⁜ ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান ⁜ তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য ⁜ নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ ⁜ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ ⁜ দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন ⁜ কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, গ্রেফতার ১ ⁜ হোমনায় বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্রধারী যুবকের পরিচয় শনাক্ত ⁜ তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কুমিল্লায় আলোচনা সভা ⁜ কুমিল্লা সদর দক্ষিণে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ⁜ বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট ⁜ দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল ⁜ কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ⁜ অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ⁜ মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : ডা.তাহের এমপি ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১ ⁜ কুবির এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটের মৌখিক পরীক্ষা ২৫ জুন ⁜ সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল ⁜ অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 24 Jan 2026, 11:21 PM

...
বিশ্বকাপের দরজা বন্ধ, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত News Image

এফএনএস স্পোর্টস:

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ছিল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

বিশ্বকাপ আয়োজন হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। তবে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে নিজেদের ম্যাচ খেলতে হতো ভারতের মাটিতেই। এ বিষয়ে অবস্থান পুনর্বিবেচনার জন্য বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল গত বুধবার। তাতেও সিদ্ধান্ত বদলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়।

ভারতে না গেলেও বিশ্বকাপে থাকতে মরিয়া ছিল বাংলাদেশ। সে কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে বিরোধ নিষ্পত্তি কমিটিতে আবেদন জানানো হয়। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, আইসিসির নিয়মের ১.৩ ধারা অনুযায়ী আইসিসি বা তাদের অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার ডিআরসির নেই। ফলে বাংলাদেশের আবেদন খারিজ করে দেওয়া হয়।

এর আগে আইসিসির এক ভোটাভুটিতে বাংলাদেশ ১৪ ২ ব্যবধানে পরাজিত হয়। সেই সিদ্ধান্তের পরই বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়ে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বদলে কোন দেশ সুযোগ পেতে পারে, সে ঘোষণা আসতে পারে শনিবার।

শেষ পর্যন্ত সেই ঘোষণাই আসে গতকাল শনিবার। ক্রিকবাজ জানায়, ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। এই টুর্নামেন্ট শুরু হচ্ছে শনিবার (৭ ফেব্রুয়ারি)। স্কটল্যান্ড জায়গা পেয়েছে প্রাথমিক পর্বের গ্রুপ সি তে।

গ্রুপ পর্বে স্কটিশদের সূচিও চূড়ান্ত। তারা কলকাতায় খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি), ইতালির বিপক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) এবং ইংল্যান্ডের বিপক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি)। পরে মুম্বাইয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

এ বিষয়ে ক্রিকবাজ যোগাযোগ করেছিল ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে। তবে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই যোগাযোগ হয়েছে, যা স্কটল্যান্ডের অংশগ্রহণ প্রায় নিশ্চিত করে দেয়।

বাংলাদেশের জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট থেকে বাদ পড়া নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে এক বড় ধাক্কা। বিশ্বকাপের মতো মঞ্চে না থাকতে পারার প্রভাব পড়তে পারে আর্থিক দিকের পাশাপাশি ক্রিকেটারদের ভবিষ্যৎ পরিকল্পনাতেও।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান
এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান

সেই ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। বিশ্ব আসরে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। কিন্তু...

মুরাদনগরের  বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...

​বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...

ধর্ষণ মামলায়  রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান

কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...

তিতাসে গোমতীতে গোসল করতে  গিয়ে শিশু  শিক্ষার্থীর মৃতু‌‌্য
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...

নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ
নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাসরুল্লাহ রুবেলের বিরুদ্ধে ৫০ হাজার...

কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষ...

‎কুবি প্রতিনিধি‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান
➤ মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশের রহস্য উদঘাটন
➤ ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
➤ তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু‌‌্য
➤ নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ
➤ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
➤ দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
➤ কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, গ্রেফতার ১
➤ হোমনায় বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্রধারী যুবকের পরিচয় শনাক্ত
➤ তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে কুমিল্লায় আলোচনা সভা
➤ কুমিল্লা সদর দক্ষিণে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
➤ বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট
➤ দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল
➤ কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
➤ অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
➤ মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই : ডা.তাহের এমপি
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১
➤ কুবির এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটের মৌখিক পরীক্ষা ২৫ জুন
➤ সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল
➤ অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir