প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:00 AM
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ দুই যুবক আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি
ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটকৃতদের একজনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আটককৃতরা হলো: কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে মো. কামাল (২২) ও কোতোয়ালী থানাধিন দৌলতপুর ইউনিয়নের ঝাকুনীপাড়া এলাকার মো. মাসুম করিম এর ছেলে আজমল হোসেন ফাহিম (২২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ফেনী মডেল থানাধীন পৌরসভা এলাকার সুলতানপুর ০৬নং ওয়ার্ডের সাহেব বাড়ির পূর্বপাশে পাকা সড়কে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা তল্লাশি করে সিএনজির পিছনের সিটে বসা দুই যুবকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বলেন, গাঁজা সহ দুই আসামীকে থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...