প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:05 AM
বাঞ্ছারামপুরে মাঠ চষে বেড়াচ্ছেন হেভিওয়েট প্রার্থী জোনায়েদ সাকি
ফয়সল আহমেদ খান
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কৃষকদের মুখে হাসি দেখতে হলে তাদেরকেও কিছু দিতে হবে। কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে সার,বীজ,কীটনাশক ও অন্যান্য সহায়তা করতে পারে এই কার্ড। তিনি বলেন, আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য। আমাদের চাওয়া, এই শিশুরা যাতে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হতে পারে। সবাই যাতে মানসম্পন্ন শিক্ষা পায়। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড তৈরি করতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বাঞ্ছারামপুরের জোনায়েদ সাকির নিজ ইউনিয়ন ফরদাবাদে বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় নিজকান্দি গ্রামের এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি পথসভা, ভোটারের বাড়ি বাড়ে (ডোর টু ডোর ক্যাম্পেইন) এবং উঠান বৈঠকে যোগ দিয়ে গণসংহতি আন্দোলনের প্রতীক মাথাল মার্কায় ভোট প্রার্থনা করেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি মাথাল মার্কার প্রচারণা নিয়ে যাচ্ছেন এলাকার বাড়ি বাড়ি। বাঞ্ছারামপুরের আপামর জনসাধারণও তাকে বরণ করে নিচ্ছে ও সমর্থন জানাচ্ছে। শনিবার বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি, নিজকান্দি, মধ্যপাড়া, পূর্বহাটি বাজার, দক্ষিণপাড়ার বিভিন্ন বাড়িতে যান জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, সবার জন্য যাতে স্বাস্থ্যের সেবা থাকে, এজন্য আমাদের ‘ইউনিভার্সাল হেলথ সার্ভিস’ বা সর্বজনীন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবা কার্ড তৈরি করতে হবে, যাতে যে কেউ অসুস্থ হলে তারা চিকিৎসা পাওয়ার ব্যবস্থা রাষ্ট্র করতে পারে। তার জন্য কিছু নিয়ম-কানুন তৈরি হবে, জনগণের অংশগ্রহণ লাগবে, কিন্তু রাষ্ট্রকে স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে।
শিশুদের জন্য খেলার মাঠ দরকার। মানসিক ও শারিরীক বিকাশের জন্য খেলাধুলা খুবই দরকার। বাঞ্ছারামপুরে প্রতিটি গ্রামে আমরা খেলার মাঠ গড়ে তুলতে চেষ্টা করবো। বাঞ্ছারামপুরে বর্তমানে ১০ জন প্রার্থীর মধ্যে অন্যতম আলোচিত ও জনপ্রিয় প্রার্থী। তিনি বিএনপি জোট থেকে মনোনয়ন পেয়ে গণসংহতি আন্দোলনের মাথাল প্রতিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...