প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jan 2026, 12:13 AM
নাঙ্গলকোটের দায়েমছাতি বাজারে আগুনে ৩ দোকান ভস্মীভূত, ১১ লাখ টাকার ক্ষতি
মাঈন উদ্দিন দুলাল
কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি বাজারে শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে জান্নাত ভ্যারাইটিজ স্টোর, ইব্রাহিম স্টোর ও দুলাল হোসেনের ভ্রাম্যমাণ খাবারের দোকানের মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। এসময় লাকসাম ফায়ার সার্ভিসে ফোন দিলে ফোন রিসিভ না করে কল কেটে দেয়া হয় বলে দাবি করেন স্থানীয়রা। অগ্নি কান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দায়েমছাতি খিলপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দায়েমছাতি বাজারের জান্নাত ভ্যারাইটিজ স্টোর স্বত্বাধিকারী আব্দুল করিমের (৩৮) দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়, এতে তার ৭লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী আব্দুল করিমের। একই এলাকার আজিয়াপাড়া গ্রামের তেতৈয়া পাড়ার নিজাম উদ্দিনের ছেলে ইব্রাহিম স্টোরের মালিক ইব্রাহিম হোসেনের মোরগ ও কাঠ দোকান পুড়ে যায়, ফলে তার আনুমানিক চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ওই ব্যবসায়ী। এছাড়া হেসাখাল পূর্বপাড়ার মরহুম রঙ্গু মিয়ার ছেলে ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা দুলাল হোসেনের মালামাল পুড়ে তার ৪হাজার টাকার ক্ষতি হয় এবং পাশ্ববর্তী দোকান মজুমদার স্টোরের মাহবুবুল হক মজুমদারের দোকানের একটি দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়।
হেসাখাল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল কালাম খাঁন আজাদ, ইউনিয়ন যুবদল সাবেক আহব্বায়ক রফিকুল ইসলাম খোকন, স্থানীয় মিরাজ ও রুবেল বলেন, দায়েমছাতি বাজারে ভোররাত সাড়ে ৩টার দিকে আগুন লেগে ৩ জন ব্যবসায়ীর সব মালামাল পুড়ে যায়। আমরা খবর পেয়ে এগিয়ে আসলেও আগুনের তীব্রতার কারণে কিছু করতে পারিনি। আমরা লাকসাম ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা ফোন রিসিভ না করে কেটে দেয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও সরকারের কাছে নাঙ্গলকোটে একটি ফায়ার সার্ভিস স্টেশনের দাবী জানাই।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বীথি বলেন, বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত আবেদন করলে তাদেরকে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...