প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 10:18 AM
লালমাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ
কাজী ইয়াকুব আলী নিমেল
"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এই স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার লালমাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান প্রমুখ৷
লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলার স্থায়ী কমপ্লেক্সের প্রাঙ্গনে বিভিন্ন বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। একটি পূর্ণবয়স্ক নিম গাছ প্রায় ১০টি এসির সমান কাজ করে। বেশি বেশি গাছ লাগানোর এবং পরিচর্যা করার আহবান জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...