প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Feb 2026, 12:12 AM
ন্যায়বিচার ছাড়া মানুষ শান্তিতে বসবাস করতে পারে না-জোনায়েদ সাকি
ফয়সল আহমেদ খান
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের বিএনপির জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, "আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আগামী নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই। এমন একটি রাষ্ট্র যা স্বাধীন, নিরপেক্ষ ও গতিশীল বিচার বিভাগের স্বপ্ন দেখছে জনগণ। যেখানে শোষিত-বঞ্চিত-নির্যাতিত এবং অসহায় মানুষগুলো স্বল্প খরচে দ্রুত ন্যায়বিচার পাবেন। বস্তুত ন্যায়বিচার খাদ্য ও বস্ত্রের মতোই জীবনধারণের জন্য অপরিহার্য উপাদান। কেননা খাদ্য ছাড়া যেমন জীবন বেঁচে থাকতে পারে না, বস্ত্র ছাড়া যেমন মানুষ জনসম্মুখে বের হতে পারে না, তেমনি ন্যায়বিচার ছাড়া মানুষ সমাজে শান্তিতে বসবাস করতে পারে না"- ২০২২ সালে ২০ নভেম্বর
পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে উপজেলার সোনারামপুর ইউনিয়নের রহমতুল্লাহ ছেলে ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়ার হত্যা ও আজ আজ কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
বলেন আমরা অতিদ্রুত নয়ন হত্যার বিচার করবো, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে নয়নের হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানের বাঞ্ছারামপুর উপজেলার ৪ জন শহীদের বিচারও করা হবে বলে জানান।
বুধবার ১২টায় (৪ ফেব্রুয়ারি ) বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামের আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের কবর জিয়ারত,নয়নের পিতা রহমত উল্লাহ সাথে দেখা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ন্যায়বিচারের অনুপস্থিতিতে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, সামাজিক অস্থিরতা বা অস্থিতিশীলতা দেখা দেয়। , কোনো দেশে সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও শক্তিশালী আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হলে অপরাধকর্মে জড়িত প্রত্যেক অপরাধীর ন্যায়বিচার নিশ্চিত করা অত্যাবশ্যক এবং এসব বিচার যথাসম্ভব দ্রুতগতিতে হওয়া উচিত।
শহীদ নয়নের কবর জিয়ারত শেষে তিনি শিবপুর বাজার মাঠে এক নির্বাচনী সভায় মাথাল প্রতিকে ভোট প্রার্থনা করেন। বিকেলে তিনি সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...