প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Feb 2026, 12:13 AM
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সদর দক্ষিণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচির অংশ হিসেবে সদর দক্ষিণ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। পে-স্কেল বাস্তবায়নের দাবীতে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন শ্লোগানে মুখোরিত করে তোলে সদর দক্ষিণ উপজেলা প্রাঙ্গণ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা উপ-প্রশাসনিক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব ও কুমিল্লা জেলার সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসনাত।
কর্মসূচিতে বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরেই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি পে-কমিশন গঠন করলেও কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়ে সরকারের হাতে পৌঁছানোর পরও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে।এমনকি বর্তমান সরকারের উপদেষ্টাদের বক্তব্যে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
তাদের ভাষ্য,দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এসময় উপস্থিত ছিলেন মোঃ আলী আশ্রাফ, শেখ আমিনুর রহমান, হাবীবুর রহমান, শামীম রবি, আবু বকর, শুভ, হুমায়ুন, বাচ্চু প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...