...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Feb 2026, 12:18 AM

...
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনায় ড. চৌধুরী সায়মা ফেরদৌসের News Image

আয়েশা আক্তার

জুলাই যোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি বলেন, “মনে রাখবেন, আপনার একটি ভোট শুধু একটি ব্যালট নয়—এটি ১৯৭১-এর উত্তরাধিকার এবং জুলাইয়ের সাহস বহন করে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সম্ভাবনাময় বাংলাদেশ।

ড. সায়মা বলেন, গণতন্ত্র তখনই কার্যকর হয়, যখন ভোটাররা আবেগের নয়, বিবেচনার ভিত্তিতে ভোট দেন। তিনি তরুণদের উদ্দেশে বলেন, নির্বাচন কেবল আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই ভোট দেওয়ার আগে ২০৪১ সালের বাংলাদেশ ও তার পরের সময়ের কথা ভাবতে হবে।

তিনি বলেন, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা শিক্ষার্থীদের বৈশ্বিক অর্থনীতির জন্য প্রস্তুত করবে, এমন কর্মসংস্থান তৈরি করতে হবে যা তরুণদের দেশেই ভবিষ্যৎ গড়তে উৎসাহিত করবে এবং জলবায়ু সহনশীল, প্রযুক্তিনির্ভর ও টেকসই উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নেবে। ড. সায়মা আরও বলেন, বাংলাদেশের আত্মপরিচয়ের দুটি শক্ত ভিত্তি রয়েছে—একটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং অন্যটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান। ১৯৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আর জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াইকে নতুন করে জাগিয়ে তুলেছে। তিনি বলেন, জুলাই প্রমাণ করেছে যে তরুণদের মধ্যে আজও ১৯৭১-এর চেতনা জীবিত রয়েছে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, নীতি, দৃষ্টিভঙ্গি ও দক্ষতা দেখে ভোট দিতে হবে। ইশতেহার পড়তে হবে, উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকার বুঝে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, “কারিশমা জনসমাগম ঘটাতে পারে, কিন্তু দক্ষতাই রাষ্ট্র গড়ে তোলে। আপনার ভোট কোনো রাজনীতিবিদের প্রতি অনুগ্রহ নয়, এটি আপনার ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের প্রতি একটি অঙ্গীকার।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান না হলে আজ দেশে কথা বলার এই পরিবেশ তৈরি হতো না। তিনি বলেন, জুলাই এসেছে ১৯৭১-এর ধারাবাহিকতায়—৭১ স্বাধীনতা এনেছে, আর ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।

তিনি আরও বলেন, একটি পক্ষ জুলাইকে মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। ১৯৭১ ও জুলাই—দুটোকেই সমান সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে এবং কখনোই জুলাই দিয়ে মহান মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপন করতে দেওয়া যাবে না।

জুলাই যোদ্ধা ও ডাকসু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, দেড় বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের অনেক সম্মুখসারির যোদ্ধা আজ পথভ্রষ্ট। আমরা যে ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, তা এখনো বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক অপসংস্কৃতি আবারও ফিরে আসছে বলে তিনি অভিযোগ করেন।

জুলাই যোদ্ধা ও মডারেটর আবিদুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, “যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, তারা আবারও ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। ৫৪ বছর পর এসেও তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়।” তিনি কুমিল্লা টাউন হল মাঠ থেকে দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে বলেন— “এই দেশের মাটিতে রাজনীতি করতে হলে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করেই করতে হবে।”

তিনি আরও বলেন,“একাত্তর ও ২০২৪—এই দুই আন্দোলন বাংলাদেশের অস্তিত্বের প্রতীক। একটিকে অস্বীকার করে অন্যটিকে মানা যায় না।” জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমরা ২৪ুএর রাজপথে নেমেছিলাম। জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আপোষ করিনি।”

আবিদ আরও বলেন,“মহান মুক্তিযুদ্ধে নারীদের ওপর নির্যাতন, গণহত্যায় সহযোগিতা—এসব ইতিহাস মিথ্যা নয়। আন্তর্জাতিকভাবেই তারা রাজাকার হিসেবে স্বীকৃত।“আমাদের কর্মজীবী নারীদের পতিতার সঙ্গে তুলনা করা হয়েছে—এ অপমান জাতি কখনো ভুলবে না।”

মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন সম্ভাবনাময় বাংলাদেশ-এর প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লাু৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

সহ-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাকসু এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা এবং জুলাই শহীদ সাদমানের মা কাজী শারমিন। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir