প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Feb 2026, 12:17 AM
তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
জ্ঞান বাড়াও, সমাজ গড়ো এই শ্লোগানকে সামনে রেখে আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা সদর উপজেলার তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ও আবদুস সামাদ ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক কাজী মহিবুর রহমান উপ¯’াপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ আইরিন সুলতানা,বিশিষ্ট সমাজ সেবক মো: হুমায়ন কবির,এডভোকেট মো: আবু সুফিয়ান,আবদুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবদুস সামাদ।
মো: ওমর ফারুক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তথা শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা উদ্যোক্তা ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, শিক্ষা মানুষকে ভালো- মন্দের পার্থক্য করতে শেখায়। শিক্ষা মনুষ্যত্ব বিকাশের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তোমরাও উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে কাজ করবে, তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন আগামী দিনে থাকবে।
মো: হুমায়ন কবির বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আবদুস সামাদ ফাউন্ডেশন আমাদের শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
মো: আবদুস সামাদ বলেন শিক্ষা শুধু বই-খাতা বা কলমের মধ্যে সীমাবদ্ধ নয়—শিক্ষা হলো মানুষের জীবন গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হাতে আজ যে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হচ্ছে, এগুলো কেবল কিছু উপকরণ নয়, এগুলো তোমাদের স্বপ্ন পূরণের সিঁড়ি, ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। তোমরা মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে পড়ালেখা করবে। একদিন তোমরাই হবে দেশ ও জাতির গর্বিত নাগরিক।
এসময় উপ¯ি’ত ছিলেন তেতৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী রোকসানা আক্তার, আনজুমান আরা বেগম,ফারজানা ওয়াহিদ, জয়া রায়, আবদুস সামাদ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো: ইব্রাহীম হাসান নিশাত, মো: আজিজুল ইসলাম সানিসহ সকল শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীর মাঝে খাতা,কলম, জ্যামিতি বক্স, রাবার,পেন্সিল, কার্টার উপহার দেওয়া হয়। সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...