...
শিরোনাম
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:09 AM

...
দাঁড়িপাল্লার পক্ষে অরণ্যপুরে ঘরে ঘরে ভোট চাইলেন অধ্যাপক মামুন News Image

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার এত বছর পরও অনেক মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত, দাঁড়িপাল্লা বিজয় হলে মানুষের অভাব দুর হবে, নিপিড়ন বঞ্চনা আর থাকবেনা, শনিবার আদর্শ সদর উপজেলা জগনাথপুর ইউনিয়নের অরণ্য পুরে ঘরে ঘরে গণসংযোগে এ কথা বলেন অধ্যাপক মামুন। কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন। কর্মসূচির উল্লেখযোগ্য অংশ ছিল জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর গ্রামে প্রত্যেকটি ঘরের দুয়ারে দুয়ারে যাওয়া, এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার নানা সমস্যা, বিশেষ করে রাস্তাঘাট, ড্রেনেজ, কর্মসংস্থান ও মৌলিক সেবার ঘাটতির বিষয় তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ারাসা ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওয়াদিদুর রহমান চৌধুরী, অধ্যাপক তালাত মাহমুদ, ইউনিয়ন সেক্রেটারি ডা. মাহফুজুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি জাফর আহমেদ, শ্রমিক কল্যাণ আদর্শ সদর পূর্ব থানা সভাপতি মো. নুর হোসেন, ইউনিয়ন যুববিভাগের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস, বাখরাবাদ কেন্দ্র কমিটির পরিচালক কাজী আলমগীর হায়দার, মোস্তাক আহমেদ, সৈয়দ নাজমুল হাসান, আব্দুল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিভিন্ন স্থানে বক্তব্যে অধ্যাপক মামুন বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে সারা বিশ্বের মানুষের দৃষ্টি রয়েছে। অতীতের নির্বাচনগুলো নিয়ে নানা প্রশ্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচন সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে।

তিনি বলেন, কুমিল্লা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। সততা ও যোগ্যতার ভিত্তিতে জনগণ তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক মামুন ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে বলেন, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় সেখানে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষ নিরাপত্তা ও অধিকার ভোগ করতে পারে। তিনি আশা করেন, নির্বাচনকালীন সময়ে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ দায়িত্ব পালন করবে।

অরণ্যপুর এলাকায় ঘুরে মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও অনেক মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এসব সমস্যা দূর করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

গোমতী নদীকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে অধ্যাপক মামুন বলেন, নদীর দুই তীর সংস্কার ও আধুনিকায়ন করা গেলে এটি কুমিল্লার অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। নদীভিত্তিক পর্যটন, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এটি পুরো জেলার উন্নয়নের মডেলে পরিণত হতে পারে।

কুমিল্লা শহরের যানজট, সরু সড়ক ও ড্রেন দখলের বিষয়েও তিনি কথা বলেন। তার দাবি, দীর্ঘদিন পরিকল্পনার অভাবে এসব সমস্যা জটিল আকার ধারণ করেছে। সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করে সড়ক প্রশস্তকরণ, ড্রেন উদ্ধার এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা হবে।

তিনি দলীয় ঘোষিত সামাজিক নিরাপত্তা ও সেবামূলক কর্মসূচির কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে জেলা সদরে বিশেষায়িত হাসপাতাল স্থাপন, ষাটোর্ধ নারী-পুরুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ, নারীদের উচ্চশিক্ষা বিস্তারের উদ্যোগ এবং কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ কার্যক্রম চালু করা।

শেষে অধ্যাপক মামুন ভোটারদের উদ্দেশে বলেন, উন্নয়ন, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে কাজী দ্বীন মোহাম্মদকে বিজয়ী করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ের প্রার্থীদেরও সমর্থন দিয়ে সমন্বিত উন্নয়নের সুযোগ তৈরি করার আহ্বান জানান তিনি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ

তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir