...
শিরোনাম
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি ⁜ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ ⁜ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে ⁜ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা ⁜ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ ⁜ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ। ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন ⁜ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক ⁜ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার! ⁜ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি ⁜ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক ⁜ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 12:10 AM

...
চাইল্ড হেভেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন News Image

নিজস্ব প্রতিবেদক

শিশুদের প্রাণবন্ত কোলাহল, উচ্ছ্বসিত হাসি আর বর্ণিল সাজসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছিল কুমিল্লা সদর উপজেলার কমলাপুর এলাকার চাইল্ড হেভেন পাবলিক স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬ উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভর এক আনন্দঘন পরিবেশে মিলিত হয় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা।

বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফিতা কেটে তিন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজকের পত্রিকা ও রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস-এর কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম (পোস্ট মাস্টার)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক কোটবাড়ি উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলী আহসান তারেক, সহকারী অধ্যাপক রুপক রায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী সারোয়ার আলম সজিব এবং সমাজসেবক মাস্টার আশুতোষ দাশ।

অনুষ্ঠানে অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতার ক্যাপ পরিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছায় সম্মাননা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, অভিভাবক সদস্য জোবাইদা আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা শামসুন্নাহার সালমা।

প্রতিযোগিতা পর্বে শিশুদের অংশগ্রহণে ছিল বেলুন দৌড়, পতাকা দৌড়, হাঁস দৌড়, ব্যাঙ দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুল কুড়ানো, স্মৃতিশক্তি যাচাই, পাখি উড়েুপশু উড়ে, জল-ডাঙা খেলাসহ নানা ঐতিহ্যবাহী খেলাধুলা। পাশাপাশি একক ও দলীয় নৃত্য, ডিসপ্লে পরিবেশনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। মাঠজুড়ে শিশুদের উচ্ছ্বাস আর অভিভাবকদের করতালিতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ বলেন,“শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে এমন সুন্দর আয়োজন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাইল্ড হেভেন পাবলিক স্কুলের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়, যা শিশুদের মনে আনন্দময় স্মৃতি হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে

অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...

মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...

উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে

আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...

নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...

আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...

লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত একাধিক
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...

​মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
➤ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
➤ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
➤ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
➤ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ
➤ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ।
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন
➤ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক
➤ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার!
➤ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি
➤ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক
➤ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir