প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Feb 2026, 12:08 AM
তিতাসে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিক্ষামন্ত্রীর দাবি
নাজমুল করিম ফারুক
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। শনিবার বিকাল ৪টায় গৌরীপুর-হোমনা সড়কের কলাকান্দি গ্রাম সংলগ্ন মাঠে দলে দলে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় তারা অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে শিক্ষামন্ত্রী করার দাবি তুলেন।
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সারা বাংলাদেশের শিক্ষক সমাজের পরিচিত ও প্রিয়মুখ। বিগত সময়ে দেখেছি শিক্ষা ও শিক্ষকদের জন্য তিনি দিনের পর দিন পরিশ্রম করে গেছেন। আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শিক্ষামন্ত্রী করা হোক এটা হোমনা ও তিতাসবাসীর দাবি।
এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোসেন মোল্লা বলেন, হোমনা ও তিতাসবাসী একজন যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছে। আমরা আশা করছি, নতুন সরকার আমাদের এই আসনে একজন মন্ত্রী দিবেন। আগে ড. খন্দকার মোশাররফ হোসেন ও এম.কে আনোয়ার এই আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়ে সংসদে মন্ত্রী হয়েছে। তাই আমাদের একটাই দাবি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে যেন শিক্ষামন্ত্রী দেওয়া হয়।
নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দল আমাকে যে দায়িত্ব দিবে আমি তা আমার সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। তিতাসে রাস্তাগুলো অনেক খারাপ, এগুলো সংস্কার করে আধুনিকায় করতে হবে। এখানে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরী করতে যেন দূরের শিক্ষার্থীরা এসে এখানে লেখাপড়া করতে পারে। যদি গ্যাস সংযোগ চালু হয় তাহলে অবশ্যয় তিতাস ও হোমনাবাসীকে গ্যাস সংযোগ দিতে হবে। গৌরীপুর-হোমনা সড়ককে চার লেনে করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৬৭ হাজার ৭৭৭ জন। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৬ হাজার ৫৭৬টি। বাতিলকৃত ভোট ৪ হাজার ৬৭৫টি। এতে (পোস্টাল ব্যালটসহ) ধানের শীষ প্রতীকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া পেয়েছেন ৭৭ হাজার ৩৭ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জি. আব্দুল মতিন খান পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট। অর্থাৎ ১৩ হাজার ৯৯২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...