প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 15 Feb 2026, 8:00 PM
বসন্তের রঙে নিজেকে রাঙ্গালেন বুবলী
প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন আর সেই সাথে গত শনিবার ছিলো বিশ্ব ভালোবাসা দিবস। দ্বিগুণ আনন্দের এই দিনে উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সামাজিক মাধ্যমে বসন্তের একগুচ্ছ ছবি ও শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনের সাজে বেশ কিছু ছবি প্রকাশ করেন বুবলী। যেখানে তাকে বসন্তের বিশেষ সৌন্দর্য গাঁদা ফুল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। ছবিতে আরও দেখা যায়, বসন্তের চিরায়ত হলুদ-সাদা কম্বিনেশনের একটি বাহারি রঙের শাড়িতে সেজেছেন তিনি। সাথে ম্যাচিং করা সাজ আর কানের ঝুমকোতে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকা এই নায়িকা উৎসবের দিনে নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন। বসন্তে তার এই নতুন লুক ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভক্ত তাতে প্রতিক্রিয়া জানান; মন্তব্য ঘরে তাকে ফিরতি শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, ওইদিনই একটি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে বুবলীর বিশেষ পডকাস্ট প্রচারিত হয়। সেখানে তিনি নিজের ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই, শাকিব খানের সাথে সম্পর্কের বর্তমান অবস্থা এবং সন্তান বীরকে নিয়ে অনেক না বলা কথা শেয়ার করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...