প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Feb 2026, 12:12 AM
সৌদিতে প্রাণ হারানো ব্রাহ্মণপাড়ার শাহীন মিয়ার শেষ ঠিকানা নিজ গ্রামে
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবক শাহীন মিয়া (৪০) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ২২ দিন পর তাঁর মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ির পাশে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। স্বজনদের আহাজারি ও শোকের আবহে শেষ বিদায় জানান এলাকাবাসী। নিহত শাহীন মিয়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) সৌদি আরবের দাম্মাম আপকিক-আলহাসা সড়কে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তিনি দাম্মামের সিইউসি কোম্পানিতে কর্মরত ছিলেন। কোম্পানির একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন শাহীন মিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে স্ত্রী ও সন্তানসহ পুরো পরিবার তাঁর আয়ের ওপর নির্ভরশীল ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক ও আর্থিক অনিশ্চয়তা।
স্বজনরা জানান, মরদেহ দেশে আনার মতো আর্থিক সামর্থ্য তাদের ছিল না। পরে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়দের সহযোগিতায় এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্নের মাধ্যমে ২২ দিন পর মরদেহ দেশে আনা সম্ভব হয়।
শাহীন মিয়ার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নাগাইশ গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...
নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...