প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Mar 2026, 12:11 AM
দেবিদ্বারে মাকে অজ্ঞান করে কন্যা শিশু ছিনতাই, দিশেহারা পরিবার
আয়েশা আক্তার
কুমিল্লার দেবিদ্বারে প্রকাশ্য দিবালোকে এক হৃদয়বিদারক শিশুচুরি ও অপহরণের ঘটনা ঘটেছে। চিকিৎসা নিতে এসে অজ্ঞাত ব্যক্তিদের ফাঁদে পড়ে ২৭ দিন বয়সী নবজাতক কন্যা সন্তানকে হারিয়েছেন এক মা। ঘটনাটি বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঘটে। অপহৃত শিশুটির নাম আফসা আক্তার। তার মা আকলিমা আক্তার (২৮) দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি অটোচালক মো. কামাল হোসেন (৪২)-এর স্ত্রী। জানা গেছে, শিশুকন্যাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে এসে বলেন, “এখানে ভালো ডাক্তার নেই, অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ দেখাতে চাইলে আমাদের সঙ্গে আসুন।” কথার ফাঁদে ফেলে মা ও শিশুকে হাসপাতাল থেকে বের করে তারা মহাসড়কের দিকে নিয়ে যায়।
পরবর্তীতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সংলগ্ন ‘সাবের বাজার’ এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় আকলিমাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে তার সঙ্গে থাকা নবজাতক আফসা আক্তারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগীর ভাই শাহনুর আলম জানান, এটি পরিকল্পিত অপহরণ। শিশুটিকে উদ্ধারের জন্য পরিবারটি এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এ ঘটনায় দেবিদ্বার থানায় অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “এটি অজ্ঞান পার্টির কাজ নাকি পরিকল্পিত অপহরণ—তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শিশুটিকে উদ্ধারে আমাদের দুটি টিম কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।” কামাল-আকলিমা দম্পতির এটি প্রথম সন্তান। স্বামীর পূর্বের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। উভয়েরই এটি দ্বিতীয় বিবাহিত জীবন। নবজাতক সন্তান হারিয়ে পরিবারটি এখন দিশেহারা ও শোকে স্তব্ধ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...