প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Mar 2026, 12:17 AM
ব্রাহ্মণপাড়ায় প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
এ ছাড়া বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম, সদস্যসচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি আবু কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জহিরুল ইসলামসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, সাংবাদিক ও প্রশাসন সমাজের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রশাসন রাষ্ট্রের নীতিমালা বাস্তবায়ন করে, আর সাংবাদিকেরা সেই কার্যক্রম জনসম্মুখে তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীল সম্পর্ক থাকলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়। উন্নয়নমূলক কার্যক্রম, জনসেবা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে সাংবাদিক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...