প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Mar 2026, 12:39 AM
ফ্লাইট বাতিল, ওমরাহ যাত্রীদের খোঁজে নিতে বিমানবন্দরে ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায়। এর জেরে অনেক দেশের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ফলে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। এমন খবরে উমরাহ যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দরে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এ সময় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ওমরাহ যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতি শোনেন এবং সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেন। ধর্মমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা, খাবার, বিশ্রাম ও সময়মতো বিকল্প ফ্লাইটের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ সময় তিনি আশ্বস্ত করেন, ওমরাহ যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তদারকি অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...