প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Mar 2026, 12:53 AM
৪১ বছর পর কুমিল্লায় বসল গোলাপ মেলা, বর্ণিল নগরী
মাহফুজ নান্টু
দীর্ঘ ৪১ বছর পর আবারও গোলাপের রঙে রঙিন হলো কুমিল্লা নগরী। বসন্তের আবেশে উত্তর চর্থা এলাকার এক বাসভবনের আঙিনায় আয়োজিত ব্যতিক্রমী গোলাপ মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। দেশি-বিদেশি প্রায় ৪০ প্রজাতির গোলাপের সমাহারে দিনভর উৎসবমুখর ছিল পুরো আয়োজন।
দর্শনার্থীদের চোখে ছিল বিস্ময়—দেশি-বিদেশি প্রায় ৪০ প্রজাতির গোলাপ। ৪১ বছর পর কুমিল্লা নগরীতে এমন ব্যতিক্রমী গোলাপ মেলা বসেছে। লাল, কালো, সাদা, নীল, হলুদ ও সবুজ গোলাপের পাশাপাশি ছিল মরু অঞ্চলের বিশেষ জাতের গোলাপও।
সরেজমিনে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মরহুম মোস্তফা কামাল ফুলুর স্মরণে এ আয়োজন করা হয়। মেলায় অর্ধশতাধিক নারী চাষি তাদের উৎপাদিত গোলাপ প্রদর্শন করেন। দর্শনার্থীরা ফুল দেখে এর পরিচিতি জেনে নেন। চারপাশে ভাসছিল গোলাপের মিষ্টি ঘ্রাণ। দিনব্যাপী এ মেলার শেষাংশে কয়েকজনকে পুরস্কৃত করা হয়।
মেলার উদ্বোধন করেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ডিন কবি ড. আলী হাসন চৌধুরী। আয়োজন করে মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক সমীর মজুমদার, মুক্তিযোদ্ধা মমিনুল হক, নাট্যশিল্পী শাহজাহান চৌধুরী, ফাউন্ডেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান টুটুল প্রমুখ।
নগরীর মগবাড়ি এলাকার তানজিয়া মোহাম্মদ মিম, উত্তর চর্থার ফ্লোরা তিশা, দক্ষিণ চর্থার আফসানা মিমি ও শাকতলা এলাকার ফারজানা চৌধুরী রিপা বলেন, ফুল ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক। মনের আনন্দে তারা ফুল চাষ করেন। এমন মেলায় এবারই প্রথম অংশ নিয়ে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। এই আয়োজন তাদের আরও বেশি ফুল চাষে উৎসাহিত করবে বলে জানান তারা।
ফাউন্ডেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন বলেন, অনেক দিন ধরে দেশের মানুষের মুখে হাসি নেই। মানুষ হাসতে ভুলে গেছে। ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায়—এ ভাবনা থেকেই এ আয়োজন। পাশাপাশি নারী ফুলচাষিদের মূল্যায়ন করাও ছিল অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী বক্তব্যে ড. আলী হাসন চৌধুরী বলেন, মোস্তফা কামাল ফুলু ছিলেন প্রখ্যাত ছাত্রনেতা। তার স্মরণে ভাই আবদুল্লাহ আল জহির স্বপনসহ কয়েকজন এই সুন্দর আয়োজন করেছেন। ফুল নিঃস্বার্থ সৌন্দর্যের প্রতীক। প্রতিদিনের দ্বন্দ্ব-সংঘাতে আমাদের মনে যে ক্লেদ জমেছে, এমন ফুল উৎসব তা দূর করবে বলেই তিনি বিশ্বাস করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...