...
শিরোনাম
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ ⁜ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার ⁜ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩ ⁜ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত ⁜ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ⁜ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী! ⁜ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Mar 2026, 11:34 PM

...
কুমিল্লাকে বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ-মনিরুল হক চৌধুরী এমপি News Image

ভ্রাম্যমাণ প্রতিনিধি

কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে।  এ শহরকে বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ। সিটি করপোরেশন, সড়ক ও জনপদ, পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে শহরের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, অপরিকল্পিত নগরায়ন রোধ সম্ভব। রোববার ১ মার্চ সিটি করপোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নির্বাচনের আগে জনগণের কাছে উন্নয়নের ওয়াদা করেছি। যেখানে গেছি সেখানেই দেখেছি রাস্তাঘাট ভাঙ্গা। রাস্তার উন্নয়নের ওয়াদা না করেও উপায় ছিলো না। এখন আমার সময় কাজের মাধ্যমে ওয়াদা রক্ষা করা। আল্লাহ সহায় আর আপনাদের সার্বিক সহযোগিতা দরকার।

সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সীমানা বৃদ্ধির প্রস্তাব চুড়ান্ত পর্যায়ে আছে। ঈদের পরপরই স্থানীয় সরকার মন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবো। সিটি করপোরেশন সীমানা বৃদ্ধি যে প্রস্তাব আছে সেটা বাস্তবায়ন হয়ে যাক, তখন ওয়ার্ড পুনর্ঘটন, সদর ও সদর দক্ষিণ উপজেলা পুনর্ঘটনের করতে হবে। সে ক্ষেত্রে একই কমিশন কাজ করবে। ময়নামতি, মোকাম, ভারেল্লা এ ৩টি ইউনিয়ন আগে কোতোয়ালির অংশ ছিলো।  এটা বুড়িচং কেনো গেলো। প্রস্তাব আছে উপজেলা করার, আলাদা উপজেলা হবে, নতুবা আদর্শ সদরের সাথে একীভূত করা যেতে পারে।

তিনি বলেন, শহরকে বাঁচাতে ওয়াসা গঠন জরুরি। কুমিল্লাকে বাঁচাতে দরকার হলে কারফিউ দিয়ে হলেও ওয়াসা গঠন করতে হবে।ওয়াসা কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। এ নিয়ে সিটি করপোরেশনকে অফিসিয়াল প্রস্তাব দেয়ার জন্য বলেন তিনি।

পদুয়ার বাজার হয়ে দক্ষিণের মানুষ শহরে প্রবেশ করতে পারছে না। যে কোন কারনে হোক এটা বন্ধ করে দেয়া হয়েছে। একটা চলাচলের রাস্তাকে ডিভাইডার দিয়ে বন্ধ করে দেয়ার নজির আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। দক্ষিণের মানুষ শহরে ঢুকতে বেগ পোহাতে হয়। অনতিবিলম্বে এই সমস্যার সমাধান দরকার। ইউলুপ স্থাপন করে নিচের ব্যারিকেড খুলে দেয়ার দাবি জানান। গোমতীর মাটি কাটার বিষয়ে মনিরুল হক চৌধুরী বলেন, মাটি কাটার বিষয়ে কোন ছাড় নয়। এটা গোমতি হোক আর সোনার খনি হোক। এক ইঞ্চি মাটিও কেউ কাটবে না।

জলাবদ্ধতা নিয়ে বলেন, চাঁনপুরের জলাবদ্ধতা বিসিকের জলাবদ্ধতা মানবসৃষ্ট। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের সাথে মিটিং করেছি। তারা রাজি হয়েছে। কুমিল্লার পানি ডাকাতিয়া হয়ে মেঘনা পর্যন্ত ১০ কিলোমিটার বন্ধ হয়ে গেছে।  এগুলো নিয়ে পানি উন্নয়ন বোর্ড স্টাডি করছে, ওদের সাথে সিটি করপোরেশন সমন্বয় করে কাজ করবেন। দক্ষিণ কুমিল্লা উত্তর নোয়াখালী সেচ প্রকল্প আবার চালু করলে জলাবদ্ধতা কমবে।

তিনি আরও বলেন, শহরকে বিকেন্দ্রীকরণ করতে মেডিকেল কলেজের ক্যাম্পাস গোমতীর উত্তরে নিতে সাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক হয়েছে। ওদের টিম আসবে। শিগগিরই কাজ শুরু হবে।  বড় শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাস শহরের বাইরে নিলে যানজট নিরসন হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম, জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আহমেদ সোয়েব সোহেল, রাজিউর রহমান রাজিব, হারুন অর রশিদ, খলিলুর রহমান মজুমদারসহ সিটি করপোরেশন ও উপজেলার সকল দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
➤ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
➤ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
➤ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
➤ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত
➤ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী!
➤ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir