প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:36 AM
মাটি কাটায় জড়িতদের বিরুদ্ধে মনির চৌধুরী এমপির কঠোর বার্তা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি। তারা আমাকে ২ লাখের অধিক ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমার ওপর ভরসা রেখেছে। আমি তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চাই।
সোমবার (২ মার্চ) দুপুরে সদর দক্ষিণ উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ আমি আবেগ আপ্লুত। এই সদর দক্ষিণ উপজেলা, পৌরসভা, থানা সব আমার করা। গত ১৭ বছরে আমি এখানে আসতে পারিনি। আল্লাহ সুযোগ করে দিয়েছে, সম্মান দিয়েছে। সদর দক্ষিণের অসমাপ্ত কাজ আমি করে যেতে চাই।
তিনি আরও বলেন, লালমাই উপজেলা প্রতিষ্ঠা করা ছিলো লোটাস কামালের ভুল সিদ্ধান্ত৷ সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি হলে সদর দক্ষিণ উপজেলা পুনর্গঠন করে লালমাই উপজেলা বিলুপ্ত করা হবে।
এসময় তিনি পূর্ব জোড়ককনন, গলিয়ারা ও বাড়োপাড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের জন্য জায়গা নির্ধারণ করতে স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশ দেন। সে অনুযায়ী পরিষদ ভবন নির্মানের কাজ করতে প্রশাসনকে তাগিদ দেন।
কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ার বিষয়ে প্রশাসনকে উদ্দেশ্য করে মনিরুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে আপনারা কাজ করছেন আমি জানি, আপনারা আরো কঠোর হবেন। কেউ যদি সুপারিশ করতে আসে তাকেও বেঁধে রাখবেন।
সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন রাস্তা, কালভার্ট নির্মান কাজের তদারকি করেন এবং গুরুত্বের ভিত্তিতে নতুন রাস্তার নির্মান তালিকাভুক্ত করতে বলেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...