প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:37 AM
বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের ৭ দিনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান। তিনি জানান, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে কুমিল্লা-বাগড়া সড়কের রাজাপুর ইউনিয়নের পাঁচড়া নূর মসজিদের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।
এ সময় হরিমঙ্গল থেকে কুমিল্লাগামী মোটরসাইকেলে থাকা পাঁচ যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সেবন করে আসার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকার কানুলাল দাসের ছেলে বিশ্বজিৎ দাস (৩৫), নগরীর ঠাকুরপাড়া এলাকার বিজয় পালের ছেলে প্রীতম পাল (৩৫), তালপুকুরপাড় এলাকার মো. হির মিয়ার ছেলে মোহাম্মদ তৌসিফ (৩৫), মনোহরপুর এলাকার দিদারুল আলমের ছেলে সাইদুল আলম অপু (২৮) এবং পেয়ারাতলী এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ গোলাম রাব্বি (২৩)। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-এ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত একদিনের ব্যবধানে বুড়িচং উপজেলায় মাদক সেবনের দায়ে মোট নয়জন যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...