প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Mar 2026, 12:37 AM
কুমিল্লায় ইসকনের সাবেক সেক্রেটারিকে হয়রানির অভিযোগে পর্নোগ্রাফি মামলায় আইনজীবী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ইসকন-এর সাবেক সেক্রেটারি পীতাম্বর গৌরাঙ্গ দাস (পিন্টু চন্দ্র বণিক) কে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ছবি ছড়িয়ে মানহানির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলায় আত্মসমর্পণ করে জামিন না পেয়ে জেলহাজতে গেছেন আইনজীবী মানিক ভৌমিক।
সোমবার (২ মার্চ) কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরহাদ রায়হান ভুঁইয়া, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালত, শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী পীতাম্বর গৌরাঙ্গ দাস (পিন্টু চন্দ্র বণিক), ছাতিপট্টি এলাকার মা তারা ভবনের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, সংগঠনের কার্যক্রম পরিচালনাকালে সাংগঠনিক মতবিরোধের জেরে আসামিপক্ষ তাকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরে তার ছবি ‘সুপার এডিট’ করে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে মানহানি করা হয়।
এ ঘটনায় তিনি ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)(২)(৩)(৫-ক)(৭) ধারায় মামলা দায়ের করেন। প্রথমে চারজনকে আসামি করা হলেও তদন্তে আরও একজনের সম্পৃক্ততার তথ্য উঠে আসে।
মামলাটি প্রথমে পিবিআইয়ের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। পরে বাদীর নারাজির প্রেক্ষিতে আদালত মামলাটি সিআইডির কাছে পুনঃতদন্তের নির্দেশ দেন। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে প্রতিবেদন দাখিল করে, যা বাদীপক্ষের পক্ষে আসে।
বাদীপক্ষের আইনজীবী সুবীর নন্দী বাবু জানান, প্রতিবেদন দাখিলের পর ধার্য তারিখে শুনানি অনুষ্ঠিত হয় এবং আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে আইনজীবী মানিক ভৌমিক আদালতে আত্মসমর্পণ করলে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বাদী পিন্টু চন্দ্র বণিক বলেন, “আমি আদালতের আদেশে সন্তুষ্ট। বাকি আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশা করছি। মহামান্য আদালত আমাকে ন্যায়বিচার দেবেন—এটাই আমার প্রত্যাশা। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান তার আইনজীবী। তিনি আরও বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া মোতাবেক এ্যারেস্ট করতে পারেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...