প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:05 AM
এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ২,৬৮২ পরীক্ষার্থী
অশোক বড়–য়া
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আজ এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের অধীনে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ৬টি জেলার ১৯২টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৯৪,৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬,৮৯৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে ২,৬৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন কুমিল্লার লাকসাম মডেল কলেজ কেন্দ্রের একজন এবং চাঁদপুরের পরক্ষা বাদ ডিগ্রি কলেজ কেন্দ্রের একজন।
পরীক্ষা চলাকালীন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম শহরের ভাষা সৈনিক অজিত গুহ কলেজ এবং সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি জানান, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বোর্ডের অধীনে সবকটি পরীক্ষা কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...