প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 8 Mar 2026, 11:44 PM
নিউ জিল্যান্ডকে উড়িয়ে ফের টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
৯৬ রানের জয়ে শিরোপা ভারতের পুরো ২০ ওভার ব্যাট করতে পারল না নিউ জিল্যান্ড। আভিশেক শার্মার করা ১৯তম ওভারে শেষ বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন জ্যাকব ডাফি। ৫ বলে তিনি করলেন ৫ রান।
২৫৫ রান তাড়ায় নিউ জিল্যান্ড অলআউট হলো ১৫৯ রানে। ৯৬ রানে জিতে শিরোপা ধরে রাখল ভারত। ফাইনালে কোনো দলের এটাই সর্বোচ্চ রান ও সবচেয়ে বড় জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে এই প্রথম জিতল ভারত। প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল তারা। সব মিলিয়ে জিতল তৃতীয় শিরোপা। ছাড়িয়ে গেল দুটি করে শিরোপা জেতা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে।
আরও একবার ফাইনালে হারল নিউ জিল্যান্ড। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া দলটি ফাইনালে একেবারেই লড়াই জমাতে পারল না।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, আভিশেক ৫২, ইশান ৫৪, পান্ডিয়া ১৮, সুরিয়াকুমার ০, তিলাক ৮*, দুবে ২৬*; হেনরি ৪-০-৪৯-১, ফিলিপস ১-০-৫-০, ডাফি ৩-০-৪২-০, ফার্গুসন ২-০-৪৮-০, স্যান্টনার ৪-০-৩৩-০, রাভিন্দ্রা ২-০-৩২-১, নিশাম ৪-০-৪৬-৩)
নিউ জিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, অ্যালেন ৯, রাভিন্দ্রা ১, ফিলিপস ৫, চ্যাপম্যান ৩, মিচেল ১৭, স্যান্টনার ৪৩, নিশাম ৮, হেনরি ০, ফার্গুসন ৬*, ডাফি ৩; আর্শদিপ ৪-০-৩২-০, পান্ডিয়া ৪-০-৩৬-১, আকসার ৩-০-২৭-৩, বুমরাহ ৪-০-১৫-৪, ভারুন ৩-০-৩৯-১, আভিশেক ১-০-৫-১)
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারীনিহতের...
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতা...
আয়েশা আক্তারকুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স...
অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে আগানগর সড়ক ধ...
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্ল...
টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের...
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
মোঃ আবদুল আলীম খানকুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে ড্রেন নির্মাণ, সিস...
কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনপ্যাপী নজরুল শতবর্ষ উদযাপিত...