প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:02 AM
শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের ইফতার মাহফিল
কাজী ইয়াকুব আলী নিমেল
ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি” এই স্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার লালমাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ (রকিং) ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১৮ ! বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে দেশ সেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের পাশাপাশি শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সরকারি-বেসরকারি চাকরি ও ব্যবসা সহ বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত হয়ে সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে।
ইফতারের আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ।শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়।
ব্যাচের শিক্ষার্থী দক্ষিণ আফ্রিকা প্রবাসী ইমরান হোসেনের উদ্যােগে আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলাম জহির। ১৮ ব্যাচের শিক্ষার্থী কাজী ইয়াকুব আলী নিমেল, মারুফ সিরাজী, এমদাদুল হক রিপাতের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে অংশ নেন ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী।
ইফতার মাহফিলের পাশাপাশি প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পুরনো দিনের স্মৃতিচারণ করেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের সকল শিক্ষার্থীরা ।
ইফতার মাহফিলে ১৮ ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের বাবা-মা ও পরিবারের সদস্যদের, প্রবাসে অবস্থানরত বন্ধুদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...
নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...