...
শিরোনাম
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন ⁜ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক ⁜ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি ⁜ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা ⁜ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা ⁜ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক ⁜ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল। ⁜ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ⁜ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু ⁜ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল ⁜ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া ⁜ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন ⁜ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:58 AM

...
পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আইইবি কুমিল্লা কেন্দ্রে সেমিনার অনুষ্ঠিত News Image

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পরিকল্পিত নগরায়নের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার করেছে আইইবি কুমিল্লা কেন্দ্র। ২৬ মে সোমবার বিকেলে আইইবি কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে "বাংলাদেশে পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ ও করণীয়" শিরোনামের সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ। তিনি বলেন, “পরিকল্পিত নগর গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি একটি সমন্বিত প্রয়াস। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সক্রিয় হতে হবে।”

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস (বিআইপি) এর প্রেসিডেন্ট এবং আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আদিল মুহাম্মদ খান, যেখানে তিনি বাংলাদেশে নগরায়ণের বর্তমান অবস্থা, জনসংখ্যার চাপ, অপরিকল্পিত উন্নয়ন, পরিবেশগত ঝুঁকি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মূল আলোচক তার আলোচনায় বাংলাদেশে পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জসমূহ ও করণীয় তুলে ধরেন। তিনি বলেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ঢাকার বাইরে জেলা ও উপজেলা শহর এবং বাজারকেন্দ্রিক মফস্বল শহরগুলোর নগর অর্থনীতি বেগবান করার উদ্যোগ নিতে হবে। এছাড়া অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন নিশ্চিত করতে সকলের জন্য মানসম্মত আবাসন ও নাগরিক সুবিধাদি নিশ্চিত করতে হবে। তিনি তার আলোচনায় নগর এলাকার মানুষের জন্য পরিকল্পিত উপায়ে আবাসনসহ নাগরিক সুবিধা ও পরিষেবাগুলো পৌঁছে দিতে যথাযথ পরিকল্পনা প্রণয়ন এবং তার কার্যকর বা¯বায়নের কথাও তুলে ধরার পাশাপাশি নিম্নলিখিত পরামর্শসমূহ প্রদান করেন।

১.শহরের আবাসিক ও রাস্তাঘাটের ডেটাম লেবেল নির্ধারণ করা ২.সিটি/পৌর কর্পোরেশনে পরিকল্পনাবিদ নিয়োগ দেয়া এবং প্ল্যান পাশের ক্ষেত্রে রেজিষ্টার্ড প্রকৌশলী/স্থপতির মাধ্যমে প্ল্যান তৈরি করতে হবে।

বক্তারা বলেন, নগর পরিকল্পনায় দীর্ঘমেয়াদী চিন্তা, শক্তিশালী নীতিমালা, প্রযুক্তি-নির্ভর সমাধান এবং জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট, (মানব সম্পদ উন্নয়ন) শেখ আল আমিন। ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুইয়া, আইইবির ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ইঞ্জিনিয়ার এ. টি. এম. তানবীর-উল হাসান (তমাল) এবং আইইবির সম্মানী সম্পাদক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান। 

আইইবি কুমিল্লা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শফিউল আলম (একাডেমিক, মানব সম্পদ উন্নয়ন) সহ কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন সরকারি/বেসরকারি অফিসের প্রকৌশলীগণসহ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর জেলার প্রায় দুই শতাধিক প্রকৌশলী সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারটি নগর উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...

কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...

আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...

মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি

মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
➤ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
➤ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
➤ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
➤ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা
➤ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক
➤ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল।
➤ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
➤ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
➤ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল
➤ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া
➤ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir