প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:57 AM
তিতাসে সেতুর সংযোগ সড়কের মাটি দেবে বিশাল গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে মজিদপুর থেকে মোহনপুর সড়কের মাটিয়ারা নদীর উপর মোহনপুর সেতুর এ্যাপ্রোজের মাটি দেবে বিশাল গর্ত হয়েছে। গর্তের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সোমবার ভোর রাতে হঠাৎ সেতুর পূর্বপ্রান্তে একাধিক স্থানের মাটি দেবে যায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে একটি পাকা সড়ক মোহনপুর গিয়ে শেষ হয়েছে। উক্ত সড়কের মধ্যে মাটিয়ারা নদীর উপর মোহনপুর সেতু অবস্থিত। সেতুর উভয়প্রান্তের এ্যাপ্রোজের কাজ গত বছর শেষ করা হয়। সেতুর পশ্চিমপ্রান্তের এ্যাপ্রোজ ঠিক থাকলেও সেতুর পূর্বপ্রান্তের একাধিকস্থানে মাটি দেবে গর্ত হয়ে গেছে। উৎসুক জনতা গর্ত দেখতে ভিড় জমাচ্ছে। গর্তের পাশ দিয়েই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়।
এ পথের সিএনজি অটোরিক্সা চালক দেলোয়ার হোসেন ও আব্দুল আলীম জানান, প্রথমে গর্তটি ছোট ছিল। সোমবার ভোর রাতে আমার যাত্রী নিয়ে আসার সময় দেখি গর্তটি বিশাল হয়ে গেছে। মুল রাস্তার মাঝখানে গর্তটি হওয়ায় ঝুঁকি নিয়ে আমরা গাড়ী চালাচ্ছি। এই সড়কে বিভিন্ন স্থানের সিএনজি ও অটোরিক্সা মিলে প্রায় দুই শতাধিক গাড়ি চলাচল করে।
এপথের একাধিক যাত্রী জানান, উপজেলা সদরে যাওয়া-আসার জন্য এটি উপজেলার পশ্চিম অঞ্চলের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। মজিদপুর ও জগতপুর ইউনিয়নের প্রায় ১৫-১৬টি গ্রামের লোকজন এপথ দিয়ে যাওয়া আসা করে। এ সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে আমাদের অতিরিক্ত ১২-১৩ কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা সদরে যেতে হবে।
উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। পরিদর্শন করার জন্য অফিস থেকে লোক পাঠানো হয়েছে। সৃষ্ট সমস্যাটি খুব দ্রুত সমাধান করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...