প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:03 AM
কসবায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
কসবা সংবাদদাতা
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার -এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রবিবার (৮ মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবিরের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা এর সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন, কসবা তফাজ্জল আলী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, কসবা মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান,সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, কসবা থানার এসআই মোঃ শাহ আলম, উপজেলা তথ্য অফিসার সুমা ইসলাম ও নারী নেত্রী রত্না মনি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্য...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগ...
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আব...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়ো...
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরা...
নিজ¯^ প্রতিবেদকব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন,...
লালমাইবাসীর উন্নয়নে ডেটা শেয়ারিং কর্মশলা।
মাসুদ রানা, কুমিল্লা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন...
বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং 'বিকেজি (BKG)'-এর লিডার মো. ছ...
চান্দিনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত অস্ত্রধারী বাবুলসহ গ্...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক প...