প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Mar 2026, 12:10 AM
মুরাদনগরে দুঃসময়ের রাজপথের মুখ সুদিনে সংসদে দেখতে চান কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের কৃতিসন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘনিষ্ঠ রাজনীতিক শামীমা আক্তার রুবী সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক অভিজ্ঞতায় তিনি বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ।
দলীয় সূত্র জানায়, টানা ১৭ বছর রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সরব ভূমিকা রেখেছেন রুবী। ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তিনি দলের অবস্থান তুলে ধরেছেন। নেতাকর্মীদের ভাষ্য, আন্দোলন-সংগ্রামে তার উপস্থিতি যেমন দৃশ্যমান ছিল, তেমনি সাংগঠনিক কার্যক্রমেও রেখেছেন দক্ষতার ছাপ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তার লেখা ‘মুক্তি চাই’ শিরোনামের গান তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। ঢাকা-১৭ ও কুমিল্লা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হওয়ার বিষয়ে শামীমা আক্তার রুবী বলেন, ‘দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি মুরাদনগরের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো।’
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি মনোনয়ন পেলে দল উপকৃত হবে। তাদের প্রত্যাশা, জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ ও যুবসমাজের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
রাজনৈতিক বিশ্লেষক ও সহকারী অধ্যাপক ড. মনিরুজ্জামানের মতে, সংরক্ষিত মহিলা আসনে নতুন ও সক্রিয় নেতৃত্ব সামনে এলে তা নারীর ক্ষমতায়ন ও তৃণমূল রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মুরাদনগরে ইতোমধ্যে রুবীকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। দীর্ঘদিনের ‘দুঃসময়ের সহযোদ্ধা’কে সুদিনে সংসদে দেখতে চান কর্মীরা—এমন প্রত্যাশাই এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...