প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 8:17 AM
দীর্ঘদিন অনুপস্থিত, কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষক ও এক কর্মকর্তাকে দীর্ঘদিন চাকরিতে অনুপস্থিত থাকার দায়ে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। চাকরিচ্যুত হওয়া ব্যক্তিরা হলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় তাদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।
কুবি শাখা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন একইভাবে, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলমও দীর্ঘদিন ধরে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছিলেন না এবং বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। নিয়মিত অনুপস্থিতি ও চাকরির শৃংখলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় তাদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সভার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'ইংরেজি বিভাগের যে শিক্ষক আছেন তিনি ছয় বছর যাবৎ শিক্ষা ছুটিতে আছেন। তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়েছিল। ফ্যাক্ট ফাইন্ডিং জানতে পেরেছেন তিনি বিদেশে চাকরিরত আছেন। তাই তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি, কর্মর্কতাও অনেকদিন যাবৎ অনুপস্থিত। সকল প্রক্রিয়া অনুসরণ করে দুইজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...