প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 13 Mar 2026, 9:00 PM
সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান
বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। তার কালজয়ী সুর আর মায়াবী কণ্ঠ দশকের পর দশক ধরে মুগ্ধ করে রেখেছে কোটি শ্রোতাকে। সম্প্রতি এই গুণী শিল্পীকে নিয়ে নেওয়া একটি বিশেষ উদ্যোগের প্রশংসা করে আবেগঘন পোস্ট দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সাবিনা ইয়াসমিনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তার দীর্ঘায়ু কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান লিখেছেন, ‘কিছু গান এবং কিছু গুণী শিল্পীর কোনো বিকল্প হয় না। হয় না মানে হয় না। ২০২৬-এ এসে এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।’ সাবিনা ইয়াসমিনের কালজয়ী গানগুলো নতুন আঙ্গিকে এবং প্রেক্ষাগৃহের পরিবেশে শোনার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ইমরান। তিনি বলেন, ‘জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের কালজয়ী গান আবারও নতুনভাবে উনার কণ্ঠে শুনতে এবং হলে উপভোগ করতে পারবো, এটাই ভাগ্যের। ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি। ‘দম’ টিমকে স্যালুট।’ একজন গানের মানুষ হিসেবে গুণী শিল্পীদের প্রতি এমন সম্মান প্রদর্শন ইমরানকে আপ্লুত করেছে। তার কথায়, ‘আমি গানের মানুষ, তাই গুণী শিল্পীর পৃষ্ঠপোষকতা দেখলে আমি সবসময় আনন্দিত হই। "এই মন তোমাকে দিলাম"-এর মতো সুন্দর, স্বচ্ছ ও সুইট প্রেমের গান উপমহাদেশে কম আছে।’ পোস্টের শেষে ইমরান এই গানের পেছনের কারিগরদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ‘সালাম জানাই এই গানের সুরকার ও গীতিকার শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ স্যার ও গাজী মাজহারুল আনোয়ার স্যারকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি এই গুণী দুই মানুষকে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...